শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহামুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৫৮৫২ বার পঠিত

মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ৭১ টিভির মালিক ফ্যাসিবাদের দোসর মোস্তফা কামাল কর্তৃক আমার দেশ এর মজলুম সম্পাদক মাহমুদুর রহমানসহ পত্রিকাটির অনান্য সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে ঝালকাঠির নলছিটিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

বুধবার (৩০এপ্রিল) সকাল ১১টায় নলছিটি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আমার দেশ পাঠকমেলার নলছিটি উপজেলা সভাপতি মোঃ আমির হোসেন’র সভাপতিত্বে মানববন্ধনে পত্রিকার পাঠক, সাংবাদিক, শিক্ষক ও ছাত্রসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন আমার দেশ এর ঝালকাঠি জেলা প্রতিনিধি শফিউল আজম টুটুল। বক্তব্য রাখেন নলছিটি উপজেলা প্রতিনিধি কুদ্দুস তালুকদার, নলছিটি প্রেসক্লাবের সভাপতি মো. এনায়েত করিম, সহসভাপতি মিলন কান্তি দাস, সাধারণ সম্পাদক কে এম সবুজ প্রমুখ।

বক্তারা বলেন, ফ্যাসিবাদের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল বিগত দিনে তার মালিকানাধীন ৭১ টিভির মাধ্যমে পতিত আওয়ামী সরকারের নির্লজ্জ দালালী করেছেন। এখন আমার দেশ পত্রিকায় তার দুর্নীতির খবর প্রকাশিত হওয়ায় এই দোসর আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা দেয়ার ধৃষ্টতা দেখিয়েছে। বক্তারা অবিলম্বে মোস্তফা কামালকে গ্রেফতার ও পতিত আওয়ামী সরকারের প্রচারযন্ত্র ৭১ টিভি বন্ধ করার জোড় দাবি জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..