বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

বিয়ানীবাজারে কুশিয়ারা নদীর পানি বাড়ছে, আপাতত: বন্যার শঙ্কা নেই

কামরান হোসেন , বিয়ানী বাজার (সিলেট):
  • আপলোডের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৫৮৫৫ বার পঠিত

প্রাক-বর্ষা মৌসুমে বৃষ্টিপাত ও নদনদীর পানি স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়। এ ধারাবাহিকতায় বিয়ানীবাজার উপজেলায় নদনদীর পানিও অল্প অল্প করে বৃদ্ধি পাচ্ছে। তবে গত কয়েক দিনের বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কুশিয়ারা নদীর পানির সমতল মান কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে এই পানি বৃদ্ধিতে এখন পর্যন্ত বন্যার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন সিলেট পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা। তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত কুশিয়ারা নদীর পানি প্রাক-বর্ষাকালের ডেঞ্জার লেভেল অতিক্রম করেনি।

এদিকে, সিলেট আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৯২ মিলিমিটার এবং সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এ বিষয়ে সিলেট পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. তানভীর ইসলাম বলেন, ‘এই প্রাক-বর্ষা মৌসুমে ধীরে ধীরে নদনদীর পানি বৃদ্ধি পায়। এই পানি মূলত ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও দেশের অভ্যন্তরীণ বৃষ্টিপাতের কারণে বাড়ে। কুশিয়ারা নদীর পানি এখনো বিপদসীমার অনেক নিচে রয়েছে। এই হারে পানি বাড়লেও বন্যার কোনো শঙ্কা নেই। বরং কয়েকদিন পর পানি কমতেও শুরু করতে পারে।’

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..