সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক অভিযুক্ত, মামলা রুজু…….! আমতলী-তালতলী দুই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ১ আমতলীতে ফেল করা শিক্ষার্থীদের ফরমে কারচুপি, অন্য স্কুলে গোপনে রেজিস্ট্রেশন শ্রীপুরে আবুল প্রধান প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তাড়াইলজুড়ে পোস্টারের দাপট: আগাম নির্বাচনী বার্তা দিচ্ছেন নূরে আলম সিদ্দিকী বেতাগীতে গাছবোঝাই নসিমন উল্টে চালক নিহত মোরেলগঞ্জে রাসেদ প্রধানের কুশপুতুল দাহ, ৯০ ছাত্রদল ফোরামের তীব্র প্রতিবাদ মোরেলগঞ্জে কৃষকদল নেতার বিরুদ্ধে বাউন্ডারি ওয়াল নির্মাণে বাধা ও ভাঙচুরের অভিযোগ নিষেধাজ্ঞা অমান্য করে বাউফলে খাস জমিতে বহুতল ভবন: বেপরোয়া খলিলের দখলবাজি কুয়াকাটায় রাখাইনদের মহা সাংগ্রাই জলকেলী উৎসব—ঐতিহ্য, পবিত্রতা আর আনন্দে মুখর সমুদ্রপাড়

থামানো অটোরিকশার সাথে মাহিন্দ্রার ধাক্কা প্রান গেল দুইজনের

আমির হোসেন (ঝালকাঠি):
  • আপলোডের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৫৮৩০ বার পঠিত

ঝালকাঠির নলছিটিতে থামানো অটোরিকশার সাথে মাহিন্দ্রার ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

শনিবার (৩ মে) বেলা সাড়ে  ১১ টার দিকে  বরিশাল -পটুয়াখালী মহাসড়কের  দপদপিয়া জিরো পয়েন্ট বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।

নিহতরা হলেন,  বাকেরগঞ্জ উপজেলার চামটা কৃষ্ণনগর এলাকার হাসেম হাওলাদার (৭০) ও ফলাঘর এলাকার মোহাম্মদ শামীম (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  একটি থামানো অটোরিকশার সাথে পটুয়াখালী থেকে বরিশালগামী যাত্রীবাহী একটি মাহিন্দ্রা গাড়ি পিছন থেকে ধাক্কা দিলে অটোরিকশা ও চালক ছিটকে খাদে পড়ে যায়। এতে  মাহিন্দ্রা গাড়ির  সকল যাত্রী আহত হয়। এসময় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরেক জনের মৃত্যু হয়। এ দিকে ঘটনার পরেই মাহিন্দ্রা চালক পালিয়ে যায়।

নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাহিন্দ্রা গাড়িটা আমাদের হেফাজতে রয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..