বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

ছেলে বন্ধুকে বিয়ে করতে না পেরে কলেজছাত্রের আত্মহত্যা

বরগুনা প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৫৮৫৯ বার পঠিত

বরগুনায় ছেলে বন্ধুকে বিয়ে করতে না পেরে বিষপান করে এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

সোমবার (৫ মে) রাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।

এ ঘটনা বরগুনার বামনা ও পিরোজপুরের মঠবাড়িয়ায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।

প্রসঙ্গত, বরগুনার বামনা উপজেলার রামনা ইউনিয়নের বলইবুনিয়া এলাকার একাদশ শ্রেণির এই কলেজছাত্র বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে হাজির হন।

সেখানে বিয়ের দাবিতে অনশন করেন। পরে নিজ বাড়িতে ফিরে বিষপান করেন।

স্থানীয়রা জানান, বামনা উপজেলার ছেলেটির সঙ্গে মঠবাড়িয়ার কুমিরমারা এলাকার ওই কলেজছাত্রের পরিচয় হয় একাদশ শ্রেণিতে পড়ার সময়।

পরিচয় থেকে বন্ধুত্ব। এরপর ভালোলাগা ও প্রেমের প্রস্তাব। কিন্তু মঠবাড়িয়ার ছেলেটি তাকে ফেসবুক থেকে ব্লক করে দেন। এতে মানসিকভাবে ভেঙে পড়ে বামনার ওই কলেজছাত্র।

রোববার (৪ মে) দুপুরে মঠবাড়িয়ার কুমিরমারা এলাকায় বন্ধুর বাড়িতে উপস্থিত হয়ে বিয়ের দাবিতে অনশন করেন তিনি। এ সময় বিষের বোতল দেখিয়ে আত্মহত্যার হুমকি দেন। সেখান থেকে ফিরে রাতে নিজ বাড়িতে বিষপান করেন এই কলেজছাত্র।

মঙ্গলবার বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

এ বিষয়ে মঠবাড়িয়ার ছেলেটি বলেন, বারবার আমাকে প্রেম নিবেদন করার পাশাপাশি বিয়ের প্রস্তাব দেয় আমার সহপাঠী। কিন্তু আমি ফেসবুক থেকে ব্লক করে দিই। এতে গত রোববার আমাদের বাড়িতে এসে সে আমার পা জড়িয়ে ধরে। ফেসবুক থেকে আনব্লক করতে বলে। আমি তাকে বিয়ে না করলে বিষপান করবে বলে পকেট থেকে বিষের বোতল বের করে হাতে নেয়।

তিনি আরও বলেন, বিয়ের কথা বলে সে অনেক দিন ধরে আমাকে বিয়ের কথা বলে হয়রানি করে আসছে। বিষয়টি অনেকেই জানে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..