সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশু ‘আরহাম’ কে বাঁচাতে এগিয়ে আসুন দেশের মানুষকে দেয়া জবান রক্ষা করতে চাই: প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি পুলিশ দেখে পচা পুকুরে ঝাঁপ, ডোবায় নেমেই আসামিকে ধরল পুলিশ বিআইডব্লিউটিএর সহকারী সমন্বয় কর্মকর্তা আহসান হাবীবের বিরুদ্ধে কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ বেতাগীতে বিধবা গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে ‘আফসার’ সিন্ডিকেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে আদমদীঘিতে শুমারি স্বেচ্ছাসেবী নিয়োগে ফলাফলে প্রশংসা, নির্বাচিতদের আ.লীগ ট্যাগে প্রচারণা

আকস্মিক বন্যা স্পেনে

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৬০৯০ বার পঠিত

শক্তিশালী ঝড় ব্যারা’র প্রভাবে আকস্মিক বন্যা হয়েছে স্পেনের উত্তরাঞ্চলে। গত শনিবার (১২ ডিসেম্বর) আঘাত হানা এই বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত একজন।

টানা বৃষ্টিতে জলাশয় উপচে সৃষ্টি হয়েছে এ বন্যা পরিস্থিতি। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির নাভারে ও বাস্ক অঞ্চল। তলিয়ে গেছে গোটা এলাকার ঘরবাড়ি ও রাস্তাঘাট। ফলে নৌকায় চলাচল করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এরমধ্যে ঘটেছে ভূমি ও ভবনধসের ঘটনা। গোটা এলাকায় বন্যার ২ নম্বর সতর্কতা এবং জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় সরকার।

বন্যাদুর্গত এলাকায় উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি আরও অবনতির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ঝড়ের প্রভাবে বেশ কিছু এলাকায় ঘটেছে তুষারপাতের ঘটনাও। ১২টি রাজ্যে সতর্কতা জারি করেছে প্রশাসন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..