রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনামঃ
বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি পুলিশ দেখে পচা পুকুরে ঝাঁপ, ডোবায় নেমেই আসামিকে ধরল পুলিশ বিআইডব্লিউটিএর সহকারী সমন্বয় কর্মকর্তা আহসান হাবীবের বিরুদ্ধে কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ বেতাগীতে বিধবা গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে ‘আফসার’ সিন্ডিকেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে আদমদীঘিতে শুমারি স্বেচ্ছাসেবী নিয়োগে ফলাফলে প্রশংসা, নির্বাচিতদের আ.লীগ ট্যাগে প্রচারণা মেধার স্বীকৃতি হিসেবে ৪২ মেধাবী শিক্ষার্থীকে ‘রাজকীয়’ সম্মাননা দিলো মোরেলগঞ্জ মডেল একাডেমি তাড়াইলের গজেন্দ্রপুর দালানবাড়ি মাদরাসার পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ভিত্তিহীন: তদন্ত কমিটি আইসিটি বিভাগের যুগ্মসচিব সাইফুল হাসানের বিরুদ্ধে নানা অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ

পুলিশ দেখে পচা পুকুরে ঝাঁপ, ডোবায় নেমেই আসামিকে ধরল পুলিশ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৫৭৫২ বার পঠিত
ছবি : সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে পুলিশের বিশেষ মাদকবিরোধী ও গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়ন অভিযানে গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ অভিযানে সবচেয়ে আলোচনার জন্ম দিয়েছে এক আসামিকে গ্রেপ্তারের ঘটনা। পুলিশের হাত থেকে বাঁচতে পচা ডোবায় ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি; ডোবায় নেমেই তাকে আটক করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে মোরেলগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মোরেলগঞ্জ পৌর শহরের নব্বইরশী বাসস্ট্যান্ড এলাকার মালা আক্তার লিজা (৩৬), তার বর্তমান স্বামী সুমন হাওলাদার (২৬) এবং বারইখালী ফেরিঘাট এলাকার ইলিয়াস খলিফা (৩৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মালা আক্তার লিজার বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় গ্রেপ্তারি পরোয়ানাসহ মোট ১৫টি মামলা রয়েছে। তার স্বামী সুমন হাওলাদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ ৯টি মামলা এবং ইলিয়াস খলিফার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মোট ১৯টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকদ্রব্য উদ্ধার, মাদক ব্যবসা প্রতিরোধ এবং বিভিন্ন মামলায় পলাতক আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রোববার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানের একপর্যায়ে ইলিয়াস খলিফাকে গ্রেপ্তার করতে গেলে তিনি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে পুলিশের হাত থেকে বাঁচতে তিনি একটি পচা ডোবায় ঝাঁপ দেন। তবে এতে পুলিশের অভিযান থেমে থাকেনি। পুলিশ সদস্যরাও ডোবায় নেমে তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে অনেকেই পুলিশের এমন অভিযানের প্রশংসা করেছেন।

মোরেলগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান এবং বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..