শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২ উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী

বাড়ি বাড়ি গিয়ে নান্দাইল পৌরসভার ভিজিএফ’র কার্ড পৌঁছে দিচ্ছেন পৌর প্রশাসক

মাহবুবুর রহমান বাবুল (নান্দাইল):
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৫৯১৮ বার পঠিত

ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিভিন্ন ওয়ার্ডে গরিব দুঃখী অসহায় দুস্থ মানুষের মাঝে ভিজিএফ এর চাউলের কার্ড বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফয়জুর রহমান।

পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রতিটি মানুষের বাড়িতে হাজির হয়ে ঈদের উপহার হিসেবে সরকারের দেওয়া চাউলের কার্ড বিতরণ করছেন পৌর প্রশাসক। এ প্রসঙ্গে পৌর প্রশাসক বলেন, এবছর ৪ হাজার ৬ শত গরিব ও দুস্থ মানুষের মাঝে এই চাল বিতরণ করা হবে। তিনি বলেন আমি নিজে বাড়িতে বাড়িতে গিয়ে প্রতিটি পরিবারের হাতে তুলে দিচ্ছি এ কার্ড। যাদেরকে কার্ড দেওয়া হয়েছে তারা কেউযেন বলতে না পারে আমি চালের কার্ড পায়নি।

তিনি আরও বলেন ভিজিএফ একটি মানবিক সহায়তা কর্মসূচি, যার মাধ্যমে সরকার দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য বিতরণ করে থাকে। এই কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে দরিদ্র পরিবারের দারিদ্র্য হ্রাস করা। উপকারভোগীদেরকে সাময়িক সাহায্যের মাধ্যমে দারিদ্র্য নিরসনে অবদান রাখা, বিশেষ করে অতিদরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা করা। ইতিপূর্বে অসহায় দরিদ্র মানুষের ত্রান সামগ্রী স্বচ্ছতার সহিত বিতরণ করতে কাউকে দেখা যায়নি। উল্লেখ সহকারী কমিশনার ( ভুমি) মো: ফয়জুর রহমান নান্দাইল উপজেলা যোগদানের পর থেকে জনসেবা দোরগোড়ায় পৌছিয়ে দিতে নিয়ম নীতি অনুসারে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..