শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন ইউএনও ও পানি উন্নয়ন বোর্ড প্রতিনিধি দল

ঝালকাঠি প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৫৮৫০ বার পঠিত

ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ও মোল্লারহাট ইউনিয়নের সীমানা ঘেষা হদুয়া লঞ্চ ঘাট,ইসলামাবাদ সহ ভাঙন কবলিত কয়েকটি এলাকা পরিদর্শন করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো:নজরুল ইসলাম ও ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (২১মে) সকাল ১০টায় রানাপাশা ইউনিয়নের হদুয়া প্রান্ত থেকে ইঞ্জিনচালিত নৌকায় ভাঙন কবলিত এলাকায় পৌছান ও ভাঙন ঝুকিতে থাকা এলাকাগুলো পরিদর্শন করেন এবং নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের সাথেও কথাবার্তা বলেন তারা।
এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী উত্তম হালদার, নাহিদ হাসান,উপ সহকারী প্রকৌশলী সাজেদুল বারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেন,উপজেলা খাদ্য কর্মকর্তা সালাহউদ্দিন খান,রানাপাশা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম সহ স্থানীয় ব্যক্তিবর্গ।
এসময় নলছিটি উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ভাঙন রোধে অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করার লক্ষ্যে উর্ধ্বতন কর্মকতাদের সাথে আলোচনা করা হবে বলেও আস্বস্ত করেন।
বেশ কয়েক বছর যাবৎ নদী ভাঙনের কবলে পরে এই এলাকার অনেক বারিঘর ও বেরিবাধও ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে।

এল্লেখ্য, এই স্থানেই কিছুদিন আগে পার্শ্ববর্তী দুই ইউনিয়নকে নদীগর্ভে বিলীন হওয়া থেকে বাঁচাতে ব্যবস্থা গ্রহনের দাবিতে মানববন্ধন করেছিলো স্থানীয়রা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..