শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

নলছিটিতে প্রতিবন্ধী ব্যাক্তিদের অধিকার ও সুরক্ষা সংক্রান্ত উপজেলা কমিটির সভা

ঝালকাঠি প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৫৮৪৪ বার পঠিত

“নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এই স্লোগানকে সামনে রেখে (২৮ মে) বুধবার নলছিটি উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা সংক্রান্ত উপজেলা কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ নজরুল ইসলাম। সভায় নতুন আবেদনের যাচাই-বাছাই ও আগত অভিযোগসমূহের শুনানি অনুষ্ঠিত হয়।

এ সময় বিভিন্ন আবেদনপত্র ও অভিযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং প্রকৃত সুবিধাভোগীদের তালিকা নির্ধারণে স্বচ্ছ ও মানবিক দৃষ্টিভঙ্গির উপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া সমাজে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রশাসনিক ও সামাজিক উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানানো হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান পলাশ বলেন “প্রতিবন্ধী ব্যক্তিরা যেন কোন ধরণের হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে আয়োজিত এই সভায় অনান্যদের মধ্য স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবা অফিসার, প্রতিবন্ধী ব্যক্তিরা ও তাদের অভিভাববৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..