মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাস ভাড়া বাড়াতে বৈঠকে বিআরটিএ ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী স্পিকারের কাছ থেকে চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা: ইসি সচিব ডেঙ্গুতে ২০ দিনে ৯৩ জনের মৃত্যু রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম ও প্রথম স্ত্রী মাকসুদা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী ভূমি দখলকারীদের কঠিন হুঁশিয়ারি, এক পার্সেন্ট জমিও ছাড় নয় : ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন নান্দাইলে পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে মুশুলী ইউনিয়ন বিএনপির মিছিল ও আলোচনা সভা মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা হাওলাদারকে বিদায়ী সংবর্ধনা আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের ১০৪ বছর বয়স বেশি!

মাল্টিলেটারেল মডেল ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরন

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৫৯১৫ বার পঠিত

গত ৩১’মে ২০২৫ শনিবার রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যানে অবস্থিত মাল্টিলেটারেল মডেল ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরন অনুষ্ঠান বিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

স্কুলের প্রধান শিক্ষিকা হোসনে আক্তারের সভাপতিত্বে আলোচনা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা প্রাথমিক শিক্ষা অফিসার নাইয়ার সুলতানা, বিশেষ অতিথি সহকারী থানা শিক্ষা অফিসার তানজিন শারমিন মিশরী।

প্রধান অতিথির বক্তব্যে নাইয়ার সুলতানা বাচ্ছাদের পরিবেশনায় মুগ্ধ হয়ে মাল্টিলেটারেল মডেল ইনস্টিটিউট নামের সাথে বাচ্ছাদের কাজের মিল খুঁজে পেয়েছেন বলে মন্তব্য করেন। ভবিষ্যতে পড়া লেখার পাশাপাশি এমনিভাবে নিজেদের মধ্যে থাকা সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোর জন্য তিনি শিক্ষার্থীদের পরামর্শ দিচ্ছি।

বিশেষ অতিথির বক্তব্যে তানজিন শারমিন মিশরী বলেন, মিথ্যা কথা বলবনা, ওয়াদা খেলাপ করবনা, চাকুরী খুঁজবনা চাকরী দিব, শিক্ষার্থীদের এই শ্লোগানের মাঝে আমি তাদের উজ্জল ভবিষ্যৎ ও দেশ পরিচালনার যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা দেখতে পাচ্ছি। বিদ্যালয় থেকেই উদ্যোক্তা হওয়ার যে প্রত্যয় রয়েছে তা ধরে রেখে এগিয়ে গেলে তোমরা সফল হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..