সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশে ফিরেই ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক নাহিদ ইসলামের বেতাগীতে জামায়াতে যোগ দিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাঠালিয়া থানার নবাগত ওসি মেহেদী হাসানের সাথে প্রেস ক্লাবের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই’র নতুন কমিটি গঠন কব্জির ক্ষত হার মানাতে পারেনি স্বপ্নকে, নিজের প্রতিষ্ঠানে কর্মসংস্থান গড়ছেন নুরুজ্জামান আদমদীঘিতে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মোরেলগঞ্জে গভীর রাতে প্রবাসীর বাড়িতে ঢুকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ জন্ম-মৃত্যু নিবন্ধনে নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ আড়াইহাজার তাড়াইলে আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন সফল করতে মতবিনিময় সভা পাটিখালঘাটায় দোয়া ও কেক কেটে তারেক রহমানের জন্মদিন পালন

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন রবিন খান

নিজস্ব প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৫৮৬৫ বার পঠিত

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভায় সর্বসম্মতিক্রমে বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব জনাব রবিন খানকে আগামী পাঁচ বছরের জন্য ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে। এর আগে তিনি এই বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রবিন খান দেশের গণমাধ্যম, শিক্ষা, স্বাস্থ্যসেবা, আবাসন খাত ও সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। বর্তমানে তিনি আবাসন খাতের প্রতিষ্ঠান দেশা হোল্ডিং-এর চেয়ারম্যান এবং আনান প্যাক (বিডি) লিমিটেডের ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি ইমপ্রেস ক্যাপিটাল লিমিটেড (আইসিএল), রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল (ডক্টরস ক্লিনিক), ডেন্টাল কলেজ এবং উত্তরবঙ্গের অন্যতম সুপরিচিত ব্যবসায়িক প্রতিষ্ঠান রংপুর গ্রুপের পরিচালনার সঙ্গে যুক্ত রয়েছেন। এছাড়া তিনি দেশের প্রথম ডিজিটাল টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল আই’-এর প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রাতিষ্ঠানিক দায়িত্বের পাশাপাশি রবিন খান একজন নাট্য নির্মাতা, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। তাঁর প্রযোজিত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘নীল নাকফুল’, ‘ছায়া মানবী’, ‘শিউলির বিয়ে’, ‘অন্যমন’, ‘মতি মাস্টারের মেয়ে’, ‘ডেউয়া পোলাউ ডট কম’ এবং ‘অজানা আতঙ্ক’। এর মধ্যে ‘ছায়া মানবী’ বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত দীর্ঘ পর্বের প্যাকেজ নাটকগুলোর অন্যতম। তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘মন দেবো মন নেবো’ মুক্তির অপেক্ষায় রয়েছে।

রবিন খান বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ)-এর সহসভাপতি হিসেবে টানা তিন মেয়াদে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব) এবং ডিরেক্টরস গিল্ডের সদস্য। এ ছাড়া তিনি বনানী ফ্রেন্ডস কমিউনিটি ক্লাব লিমিটেড এবং বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের আজীবন সদস্য।

ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা ও এক পুত্রসন্তানের জনক।

নতুন দায়িত্ব গ্রহণের পর রবিন খান বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়ন, মানসম্মত গবেষণার প্রসার এবং সৃজনশীলতার বিকাশের মাধ্যমে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, উদ্ভাবনমুখী ও মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে চাই।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..