শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে কৃষকদল নেতার বিরুদ্ধে বাউন্ডারি ওয়াল নির্মাণে বাধা ও ভাঙচুরের অভিযোগ নিষেধাজ্ঞা অমান্য করে বাউফলে খাস জমিতে বহুতল ভবন: বেপরোয়া খলিলের দখলবাজি কুয়াকাটায় রাখাইনদের মহা সাংগ্রাই জলকেলী উৎসব—ঐতিহ্য, পবিত্রতা আর আনন্দে মুখর সমুদ্রপাড় মোরেলগঞ্জে জলাবদ্ধতায় চাষাবাদ ব্যাহত, পানি নিষ্কাশন ও ¯স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন গত ২৪ ঘণ্টায় হাম রোগে মৃত্যু শূন্য, তবে রোগীর চাপ বাড়ছে ময়মনসিংহ মেডিকেলে বাংলাভাষী পাঠকদের মাঝে পাঠাভ্যাস বাড়াতে হবে: ড.মিজানুর রহমান আজহারি তাড়াইলে ‘জনতার নজরুল’ এনামুল হক ভূঁইয়ার সংগ্রাম, রাজনীতি ও জনসেবার গল্প নানা আয়োজনে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে বাংলা নববর্ষ উদযাপন রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ আমতলীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৩

বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

উজ্জ্বল দাস (বরিশাল):
  • আপলোডের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৬১৩৫ বার পঠিত

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবারাহ নিশ্চিত করা ও ঝুকিপূর্ণ বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তন করার দাবীতে ঝালকাঠির নলছিটিতে মানববন্ধন করেছে স্থানীয় জনতা।

সোমবার (২জুন) বেলা ১১টায় শহরের বিজয় উল্লাশ চত্তরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে বক্তারা বলেন, একটু বাতাস বা বৃষ্টি হলেই নলছিটিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। কারণ সঞ্চালন লাইনে গাছ পড়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর এ জন্য ৬ থেকে ১২ ঘন্টা অবার কোন কোন সময় ২৪ঘন্টা বা তারও বেশী সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। এতে চরম ভোগান্তির শিকার হতে হয় গ্রাহকদেরকে। বক্তারা আরো বলেন, জুড়কাঠি সাব ষ্টেশন থেকে আসা ১১হাজার কেভি এসটি সঞ্চালন লাইনটি নলছিটি উপজেলা পরিষদের পিছন দিকের আবাসিক এলাকার গাছপালার ভিতর থেকে এসে নলছিটি পোষ্ট অফিসের সামনে শহরের সঞ্চালন লাইনে মিলিত হয়েছে। যে কারণে একটু বাতাস হলেই ওই এলাকায় সঞ্চালনে লাইনে গাছ পড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তাই জুড়কাঠি সাব ষ্টেশন থেকে উপজেলা পরিষদের পিছনের আবাসিক এলাকা ভিতর দিয়ে আসা ১১হাজার কেভি এসটি সঞ্চালন লাইনটির পথ পরিবর্তন করে পার্শবর্তী উন্মুক্ত জায়গা থেকে নেয়ার দাবী করে তারা বলেন, এতে করে সঞ্চালন লাইনে গাছ পড়ার ঝুঁকি কমবে। এত মানুষের ভোগান্তি লাঘব হবে।

এ বিষয়ে জানতে চাইলে ‘ওজোপাডিকো’র নলছিটি আবাসিক প্রকৌশলী মাসুদ রানা জানান,“উপজেলা পরিষদের ভিতরের গাছগুলো কাটার জন্য নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর চিঠি দেওয়া হয়েছে। তিনি অশ্বস্ত করেছেন। এ ছাড়া নলছিটি পোষ্ট অফিসের সামনে মিলিত হওয়া জুড়কাঠি সাব ষ্টেশন থেকে আসা ১১হাজার কেভি এসটি সঞ্চালন লাইনটির পথ পরিবর্তন করে পৌর এলাকার মল্লিকপুর দিয়ে শহরে প্রবেশ করানোর জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। আশাকরি শীঘ্রই কাজটি করতে পারব।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..