মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে কৃষক দলের নেতাসহ ইয়াবা বিক্রির সময় ৬ জন গ্রেফতার প্রিমিয়ার স্টিল মিলে দূষণ, দুর্ঘটনা, নিরাপত্তাহীনতা ও বায়ু দূষণসহ নানা অনিয়মের অভিযোগ আমতলী-তালতলী সড়কে মৃত্যুঝুঁকি, দ্রুত সংস্কার চান এলাকাবাসী আমতলীতে ৫ কোটি টাকার সড়ক প্রকল্পে ধস, কাজের মান নিয়ে প্রশ্ন আমতলীতে সাইবার নিরাপত্তা ও বুলিং বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে হাজী বাড়ির বাইতুল মামুর জামে মসজিদে পয়োবর্জ্যের দুর্গন্ধে দুর্ভোগে মুসল্লিরা লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প! মোরেলগঞ্জে বিআরডিবির সমবায় সমিতির ম্যানেজিং কমিটি দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্তভাবে গঠনের দাবিতে সংবাদ সম্মেলন আদমদীঘিতে দলিল লেখক সমিতির আয়োজনে এমপিকে সংবর্ধনা তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

তাড়াইলে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ):
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৫৯১১ বার পঠিত

কিশোরগঞ্জের তাড়াইলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪নং জাওয়ার ইউনিয়ন শাখার উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২জুন) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করা হয়।

চিকিৎসা নিতে আসা রুগীরা জানান, এখানে সাধারণ রুগীদের প্রেসক্রিপশনে ঔষধ লিখে দেয়া হচ্ছে এবং জটিল রুগীদের ঢাকার ইবনে সিনা মেডিকেলে রেফার করা হচ্ছে। তারা আরও বলেন, বিশেষজ্ঞ টিম দ্বারা হৃদরোগ, চক্ষু, মেডিসিন ও গাইনী রোগের চিকিৎসা দেয়া হচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সাধুবাদ জানিয়ে তারা বলেন- এটা খুবই প্রশংসনীয় কাজ এই ধারা অব্যাহত থাকুক এটাই প্রত্যাশা।

বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার আমীর মুহাম্মাদ হাবিবুর রহমান ভূঁইয়া বলেন, সারা বছর সাংগঠনিক বিভিন্ন কর্মসূচি পালিত হয় সেই ধারাবাহিকতায় আমরা বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প চালু করেছি, যত দিন সংগঠন থাকবে ততদিন এই চিকিৎসাসেবা ক্যাম্প চলমান থাকবে।

এছাড়াও চিকিৎসা দিতে আসা বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর কর্নেল (অব:) ডা: জেহাদ খান বলেন, প্রান্তিক মানুষ গুলো অর্থের অভাবে ভালো ডাক্তার দেখাতে পারে না তাই সঠিক চিকিৎসা দোরগোঁড়ায় সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ও জনসম্পৃক্ততা বাড়াতে আমাদের এ উদ্যোগ। যতদিন বেঁচে থাবো ততদিন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো ইনশাআল্লাহ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..