মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে কৃষক দলের নেতাসহ ইয়াবা বিক্রির সময় ৬ জন গ্রেফতার প্রিমিয়ার স্টিল মিলে দূষণ, দুর্ঘটনা, নিরাপত্তাহীনতা ও বায়ু দূষণসহ নানা অনিয়মের অভিযোগ আমতলী-তালতলী সড়কে মৃত্যুঝুঁকি, দ্রুত সংস্কার চান এলাকাবাসী আমতলীতে ৫ কোটি টাকার সড়ক প্রকল্পে ধস, কাজের মান নিয়ে প্রশ্ন আমতলীতে সাইবার নিরাপত্তা ও বুলিং বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে হাজী বাড়ির বাইতুল মামুর জামে মসজিদে পয়োবর্জ্যের দুর্গন্ধে দুর্ভোগে মুসল্লিরা লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প! মোরেলগঞ্জে বিআরডিবির সমবায় সমিতির ম্যানেজিং কমিটি দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্তভাবে গঠনের দাবিতে সংবাদ সম্মেলন আদমদীঘিতে দলিল লেখক সমিতির আয়োজনে এমপিকে সংবর্ধনা তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

তাড়াইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল মামুন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৫৮৯৪ বার পঠিত

কিশোরগঞ্জের তাড়াইলে জুলাই ঘোষণাপত্র, মৌলিক সংস্কার বাস্তবায়নে জুলাই সনদ এবং জুলাই গণহত্যার বিচার দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে হাসপাতাল রোড হয়ে পূনরায় উপজেলা চত্বরে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কিশোরগঞ্জ জেলা শাখার প্রধান সমন্বয়কারী মোঃ ইকরাম হোসাইন। তিনি বলেন, জুলাই আন্দোলনে ছাত্র সমাজ একটি যৌক্তিক দাবি নিয়ে রাজপথে নেমেছিল কিন্তু স্বৈরাচার হাসিনা সরকারের পেটোয়া বাহিনী ছাত্র সমাজের উপর বর্বরোচিত গণহত্যা চালিয়েছিল। আজকের কর্মসূচির মাধ্যমে আমরা স্পষ্ট বলে দিতে চাই- যাদের হাতে এদেশের মানুষ নির্যাতিত, নিপীড়িত, রক্তাক্ত, খুন হয়েছে তাদেরকে অনতিবিলম্বে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তাড়াইল উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী সার্জেন্ট মোঃ মহিউদ্দিন (অব.), যুগ্ম সমন্বয়কারী শেখ কাউসার হোসেন, এমএ মান্নান, শাফায়াত উল্লাহ, আরাফাত হোসেন মুরাদ, মোঃ আলমগীর হোসেন, মোঃ রুবেল মিয়া (সদস্য), আরিফুল ইসলাম (সদস্য), মোঃ আব্দুল হাই ভূঁইয়া (সদস্য), মোঃ কবির আহমেদ মামুন, মোঃ এরশাদ উদ্দিন ভূঁইয়া, মোঃ ওয়াসিম, মোঃ মামুন সিদ্দিকী, মোঃ মেহেদী হাসান, মোঃ কাউসার, মোঃ সুরাপ মিয়া, মোঃ নেয়ামত হোসেন শুভ, মাহমুদুল, সিরাজুল ইসলাম, মুত্তাসিম বিল্লাহ, ইফাত কামাল (প্রমুখ)

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..