শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

লঞ্চের ধাক্কায় নিখোঁজ রায়হানের পরিবারকে জেলা প্রশাসনের আর্থিক অনুদান

ঝালকাঠি প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৫৮৫১ বার পঠিত

ঝালকাঠির নলছিটিতে লঞ্চ দুর্ঘটনায় নিহত শিশু রায়হান মল্লিকের (১০) পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন ঝালকাঠি জেলা প্রশাসন। মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নজরুল ইসলাম নিজ কার্যালয়ে নিহত শিশুর বাবার হাতে ১৫ হাজার টাকার চেক হস্তান্তর করেন।

এ সময় ইউএনও নজরুল ইসলাম বলেন, শিশু রায়হানের করুণ মৃত্যুর খবর পেয়ে আমরা গভীরভাবে শোকাহত হয়েছিলাম। প্রশাসনের পক্ষ থেকে সামান্য এ সহযোগিতা পরিবারটির কষ্ট কিছুটা লাঘব করবে বলেই আশা করছি।

চেক প্রদান অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৮ মার্চ সকালে নলছিটির গৌড়িপাশা এলাকায় সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি মিতালী-৫ লঞ্চের ধাক্কায় একটি ছোট মাছ ধরার নৌকা ডুবে যায়। এতে রায়হান নিখোঁজ হয়। তার সঙ্গে থাকা প্রতিবেশী সাঁতরে বেঁচে গেলেও রায়হান নদীতে তলিয়ে যায়।

তিন দিন পর ২১ মার্চ সকালে দপদপিয়া লঞ্চঘাট এলাকায় পন্টুনের পাশে তার লাশ ভেসে ওঠে। স্থানীয়রা ৯৯৯-এ কল দিলে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

নিহত রায়হান স্থানীয় একটি মাদরাসার ছাত্র ছিল। সেসময় তার মৃত্যুর খবরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

ক্যাপসনঃ জেলা প্রশাসকের অনুদান চেক নিহত রায়হানের পিতা মোহাম্মদ আলী মল্লিকের হাতে তুলে দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..