শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

রংপুরে ধর্মীয় কটূক্তির অভিযোগে যুবক আটক

রংপুর ব্যুরো:
  • আপলোডের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৫৮৫১ বার পঠিত
ছবি: সংগৃহীত

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় কটূক্তির অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যায় উপজেলার বেতগাড়ী ইউনিয়নের একটি গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। এদিকে ধর্মীয় কটূক্তির অভিযোগে পাশের এলাকা থেকে লোকজন এসে ওই যুবকের বাড়ি মনে করে অন্য এক ব্যক্তির বাড়ি ভাঙচুর করেছে।

পরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, পুলিশ, সেনাবাহিনী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ ২৭ জুলাই রবিবার সকালে দেখা যায়, গ্রামটির অনেক ঘরের দরজায় তালা ঝুলছে। কোনো লোকজন নেই। ঘটনার পর শনিবার রাত থেকে আতঙ্কে গ্রামটির পুরুষেরা বাড়িঘর ছেছে পালিয়েছেন। এলাকাবাসী বলেন, গত শনিবার সন্ধ্যার দিকে পুলিশ এক যুবককে আটক করে নিয়ে যায়। এরপর পাশের এলাকার একদল মানুষ হাতে লাঠিসোঁটা নিয়ে এসে শ্লোগান দিতে থাকে। এসময় গ্রামের মানুষ ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যায়। পরে ওই যুবকের বাড়ি মনে করে তারা অন্য এক ব্যক্তির বাড়িতে হামলা-ভাঙচুর চালায়।পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আসায় তারা ঘটনাস্থল থেকে চলে যায়।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল এমরান বলেন, ধর্মীয় কটূক্তির বিষয়ে আমরা প্রাথমিকভাবে সত্যতা পেয়েছি। তবে এটি আরও গভীরভাবে তদন্তের প্রয়োজন রয়েছে। এঘটনায় আটক যুবকের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। গঙ্গাচড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে। সুষ্ঠু তদন্তের জন্য আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করছি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..