শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

রংপুরে জুলাই ৩৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের লোগো উন্মোচন

রংপুর ব্যুরো:
  • আপলোডের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৫৯০৫ বার পঠিত
ছবি: সংগৃহীত

রংপুরে জুলাই ৩৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের লোগো উন্মোচন হয়েছে। আজ ২৭ জুলাই রবিবার বিকালে রংপুর স্টেডিয়ামে লোগো উন্মোচন করেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম, জেলা ক্রীড়া কর্মকর্তা মাসুদ রানা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য তৌহিদুর রহমান, শেখ রেজোয়ান, ফারহান তানভীর ফাহিম, ক্রীড়া সংগঠক মঞ্জুর আহমেদ আজাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইমতিয়াজ আহমেদ ইমতি প্রমুখ। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই প্রতিপাদ্য বিষয়ে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ২৮ জুলাই থেকে ফুটবল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে।

এতে জেলার আট উপজেলার ৮টি ফুটবল দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী দিনে বিকাল ৪টায় রংপুর সদর উপজেলা দলের সাথে কাউনিয়া উপজেলা দলের খেলা অনুষ্ঠিত হবে। লোগো উন্মোচন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, মাদক, সন্ত্রাস থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। চব্বিশের চেতনাকে ধারণ করে জুলাই ৩৬ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এ টুর্নামেন্টের মাধ্যমে ইউনিয়ন-উপজেলা থেকে প্রতিভাবান খেলোয়াররা উঠে আসবে সেই খেলোয়ার আগামীতে জাতীয় ফুটবল দলে অবদান রাখতে পারবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..