বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ

রংপুরে শিশুর মরদেহ উদ্ধার

রংপুর ব্যুরো:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৫৮৪৩ বার পঠিত
ছবি: সংগৃহীত

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ইফরান রহমান বাবু (১৩) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বাবা অসুস্থ থাকায় রোজগারের জন্য গত সোমবার বিকালে ভ্যান নিয়ে বের হয়ে রাতে আর ফিরে আসেনি।

আজ ২৯ জুলাই মঙ্গলবার উপজেলার কুশা ইউনিয়নের ঘনিরামপুর বুড়াপীর এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ইফরান রহমান বাবু বুড়িরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ও উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট দামোদরপুর পন্ডিতপাড়া গ্রামের ভ্যানচালক শফিকুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ইফরান রহমান বাবুর পিতা অসুস্থ থাকায় হতদরিদ্র পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য স্কুল থেকে বাড়িতে এসে বাবু পিতার ভ্যান নিয়ে বের হয়। রাত ১০টার পরেও বাবু ভ্যান নিয়ে বাড়িতে না ফেরায় তার পরিবারের লোকজন তার খোঁজ করতে থাকেন।

মঙ্গলবার সকালে লোকমুখে উপজেলার কুশা ইউনিয়নের ঘনিরামপুর বুড়াপীর এলাকায় এক শিশুর গলাকাটা লাশ পড়ে আছে এমন সংবাদ পেয়ে উপস্থিত হয়ে তাকে শনাক্ত করেন। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত এমএ ফারুক হোসেন বলেন, ইফরান রহমান বাবু নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..