বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

সিলেটে বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে স্কুলছাত্রী গণধর্ষণের শিকার

মো:কামরাম হোসেন (সিলেট) বিয়ানীবাজার প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৫৮৯১ বার পঠিত
ছবি: সংগৃহীত

সিলেটের জকিগঞ্জে বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে দশম শ্রেণির এক স্কুলছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি গত শনিবার সকালে ঘটলেও ধামাচাপার চেষ্টা করা হয়। অবশেষে মঙ্গলবার রাতে বিষয়টি জানাজানি হলে উপজেলা জুড়ে ক্ষোভ দেখা দেয়।

পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে তার বাড়ি থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বুধবার সকালে ভিকটিম নিজেই পাঁচজনের নাম উল্লেখ করে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

পুলিশ আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না।
মামলায় বারহাল ইউনিয়নের পাঁচ যুবককে আসামি করা হয়েছে। তারা হলেন- নিদনপুর গ্রামের খছরুজ্জামানের ছেলে ইমরান আহমদ (২৩), খিলগ্রামের আব্দুল বাছিতের ছেলে তানজিদ আহমদ (১৮), মাইজগ্রামের আজাদ আহমেদের ছেলে শাকের আহমদ (২৪), একই গ্রামের জামাল উদ্দিনের ছেলে শাকিল আহমদ (২১), মনতৈল গ্রামের ফইজ আলীর ছেলে মুমিন আহমদ (২০)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ের ওই স্কুলছাত্রী শনিবার সকাল ১০টার দিকে সহপাঠী বন্ধু রাফির সঙ্গে শাহগলী বাজারের পরিত্যক্ত আদিল ব্রিকফিল্ড এলাকায় বেড়াতে যায়। সেখানে পৌঁছার পর অভিযুক্ত পাঁচ যুবক তাদের গোপনে ছবি তোলে। এরপর ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে অভিযুক্তদের মধ্যে তিনজন মেয়েটিকে পালাক্রমে ধর্ষণ করে এবং বাকি দুজন ঘটনাস্থলে সহযোগিতা করে।

এদিকে, ঘটনাটি প্রকাশ্যে আসার পর বুধবার বিকেলে বারহাল এলাকায় পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন এলাকাবাসী। এসব কর্মসূচিতে বক্তারা জঘন্য এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, “শনিবার ঘটনাটি ঘটলেও ধামাচাপার চেষ্টা করা হয়। মঙ্গলবার রাতে খবর পেয়ে আমরা ভিকটিমকে উদ্ধার করি এবং পরিবারকে অভিযোগ দিতে বলি। বুধবার সকালে মামলা হওয়ার পর থেকে আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। তবে মামলা করতে দেরি হওয়ায় আসামিরা আত্মগোপনে চলে গেছে।”

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..