বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

রংপুরে জমিদারবাড়ী থেকে বন্দুক ও কার্তুজ উদ্ধার

রংপুর ব্যুরো:
  • আপলোডের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৫৮১৩ বার পঠিত
রংপুরে জমিদারবাড়ী থেকে বন্দুক ও কার্তুজ উদ্ধার.........................................ছবি: সংগৃহীত

রংপুরে ইটাকুমারী জমিদারবাড়ির পরিত্যক্ত কাচারীঘর থেকে একটি একনলা বন্দুক ও পাঁচটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। আজ ৪ আগস্ট সোমবার ভোর ৪টার দিকে পীরগাছা উপজেলার ইটাকুমারী জমিদারবাড়ির পরিত্যক্ত কাচারীঘর থেকে এসব উদ্ধার করা হয়।

জানা যায়, পীরগাছা থানার এসআই মো. সফিকুল ইসলাম আকন্দ ও এসআই আব্দুর রাজ্জাক রাতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। রাত সাড়ে ৩টার দিকে তাঁরা গোপন সূত্রে খবর পান, ইটাকুমারী জমিদারবাড়ির একটি পরিত্যক্ত ভবনে ফেন্সিডিল মজুত রয়েছে এবং সেখানে অবৈধ কর্মকান্ড পরিচালিত হচ্ছে।

বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হলে তাঁর নির্দেশে রাত্রিকালীন দুটি টহল দল যৌথভাবে সেখানে অভিযান চালিয়ে ইটাকুমারী জমিদারবাড়ির পরিত্যক্ত কাচারীঘর থেকে একটি ১২ বোরের একনলা বন্দুক ও পাঁচটি কার্তুজ উদ্ধার করা হয়।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী বলেন, এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। উল্লেখ্য, এর আগেও গত ২৭ জুলাই উপজেলার কৈকুড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের জানালার সানশেড থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শটগান ও পাঁচটি গুলি উদ্ধার করেছিল পুলিশ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..