বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

যৌন হয়রানির অভিযোগে বেরোবির অধ্যাপক রশীদুল ইসলামকে সাময়িক বরখাস্ত

রংপুর ব্যুরো:
  • আপলোডের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৫৮৫৯ বার পঠিত
বেরোবির অধ্যাপক রশীদুল ইসলাম.........................................ছবি: সংগৃহীত

যৌন হয়রানির অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত রবিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর নির্দেশক্রমে রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। এতে বলা হয়, এক নারী শিক্ষার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশের আলোকে ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১১৩তম সভার সিদ্ধান্তক্রমে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ অনুযায়ী পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে বেরোবির উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, যত বড় ব্যক্তিই হোন না কেন, যৌন হয়রানির বিষয়ে জিরো টলারেন্স। এ ধরনের অপরাধ থেকে কেউ যেন পার না পান, সে জন্য বিশ্ববিদ্যালয়ের আইন অনুসারে প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা নেবে।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..