শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

জুলাই বিপ্লবের বর্ষপুর্তি উপলক্ষে নলছিটিতে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আমির হোসেনঃ
  • আপলোডের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৫৮৮৪ বার পঠিত
জুলাই বিপ্লবের বর্ষপুর্তি উপলক্ষে নলছিটিতে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত-------------- সংগৃহীত ছবি

ঝালকাঠির নলছিটিতে জুলাই বিপ্লবের প্রথম বর্ষপুর্তি উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় তুলি ড্রইং একাডেমিতে পেট্রা কোম্পানির পৃষ্ঠপোষকতায় ও তুলি ড্রয়িং একাডেমির সহযোগিতায় এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মাছুম শরীফ ও পধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদ আলম মান্না। সভাপতিত্ব করেন একাডেমির পরিচালক মোঃ মামুন খান।

অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন পেট্রা কোম্পানির প্রডাক্ট প্রমোশন অফিসার দোলন আক্তার। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাজমুল হায়দার বাদল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টিস ডাঃ মামুন হোসেন, প্রভাষক মোঃ দেলোয়ার হোসেন পান্নু, প্রধান শিক্ষক সনাতন চক্রবর্ত্তী, পৌর সেচ্ছাসেবক দল নেতা রাসেল হাওলাদার, দপদপিয়া ইউনিয়ন যুবদল নেতা সজিব হোসেন, পরিচালক সুমন খান, কবির খান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক মোঃ আমির হোসেন।

প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণীর শতাধিক স্কুলশিক্ষার্থী অংশ নেন। এদের মধ্যথেকে নানা ক্যাটাগেরিতে বিজয়ী ২০জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..