রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও, বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ দেশের পথে প্রধানমন্ত্রী নান্দাইলে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সান্তাহারে ফোর এইচ ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আমতলীতে কোকো স্মৃতি ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন জাতিসংঘে দেয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্ণ ভাষণ জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে মোঃ সবুজ বেপারী নান্দাইলে ঐতিহ্যবাহী তারঘাট আনছারীয়া ফাজিল মাদরাসায় আলিম ১ম বর্ষের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত

নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৫৯০২ বার পঠিত
নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন------------ সংগৃহীত ছবি

দেশ বরেণ্য সাংবাদিক ও দৈনিক নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন (৮৩) মারা গেছেন। শনিবার (২৩ আগস্ট) দুপুর দেড়টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আলমগীর মহিউদ্দিন গত ৩০ মে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হওয়ার পর কয়েকদিন বাসায় রাখা হয়। কিন্তু গত সপ্তাহে আবার অসুস্থ হয়ে পড়লে পুনরায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

চিকিৎসকরা জানিয়েছেন, তার দেহে সোডিয়াম, ক্লোরিন, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম ও পটাসিয়ামের মতো খনিজের মাত্রা অস্বাভাবিক ছিল। এছাড়াও ইউরিন, শ্বাসকষ্ট ও রক্তচাপসহ নানা স্বাস্থ্য সমস্যা দেখা দিয়েছিল।

প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিন নাটোর জেলায় জন্মগ্রহণ করে। তিনি চাঁচকৈড় নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। পরে রাজশাহী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

ব্যক্তিগত জীবনে আলমগীর মহিউদ্দিন দুই কন্যার পিতা। চার বছর আগে তার স্ত্রীও মারা গিয়েছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..