মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
একটি বক্তব্যের চেয়ে বড় একজন রাজনীতিকের পুরো পথচলা তাড়াইলে জাতীয় ছাত্র শক্তির বৃক্ষরোপণ কর্মসূচি মানবতাবিরোধী মামলায় কাদের-নাসিমসহ ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ বেতাগীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও যুবকের মৃত্যু কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী মির্জাগঞ্জে মাছের ঘের থেকে ১০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার, মামলা দায়ের দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ২০২৪ সালে পরিদর্শন কর্মকর্তার মন্তব্যের পরও ২০২৫–২৬ সালের হাজিরা নিয়ে অসঙ্গতির অভিযোগ ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে থুতু নিক্ষেপ ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

মুরাদনগরে স্কুলে পরিদর্শনে ইউএনও: শিক্ষার মান বাড়াতে কড়া নির্দেশনা

রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮৬৪ বার পঠিত
প্রধান শিক্ষক-শিক্ষকদের নিয়মিত উপস্থিতি, ক্লাসরুম-আঙ্গিনা পরিচ্ছন্নতা ও শিক্ষার্থীর অগ্রগতি নজরদারি নিশ্চিত করতে তৎপর ইউএনও

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান সোমবার (২২ সেপ্টেম্বর) হঠাৎ প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। তিনি উপজেলার চাপিতলা ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অজিফা খাতুন উচ্চ বিদ্যালয় ও শ্রীরামপুর ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ইউএনও ক্লাসে ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের পড়াশোনার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি প্রধান শিক্ষক ও সকল শিক্ষকদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকার, ক্লাস চলাকালীন বিদ্যালয়ের বাইরে না যাওয়ার এবং প্রতিটি ক্লাসরুম, আঙ্গিনা ও ওয়াশব্লক পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেন।

ইউএনও শিক্ষার্থীর উপস্থিতি ও ঝরে পড়ার বিষয়ে অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার গুরুত্বারোপ করেন। পাশাপাশি নিয়মিত অভিভাবক সমাবেশ করে ছাত্রছাত্রীদের পড়াশোনার অগ্রগতি শেয়ার করার পরামর্শ দেন। বিশেষভাবে তিনি বাংলা ও ইংরেজি রিডিং দক্ষতা বৃদ্ধিতে জোর দেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইউএনও এরূপ হঠাৎ পরিদর্শন বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে নিয়মিত তদারকি ও শিক্ষক-শিক্ষার্থীর কর্মকাণ্ড পর্যবেক্ষণের অংশ হিসেবে চালাচ্ছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..