বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

বিয়ানীবাজারে শিশু ধর্ষণের ঘটনা নিয়ে অপপ্রচার, যে আহ্বান জানাল ‍পুলিশ

মো: কামরান হোসেল বিয়ানীবাজার ( সিলেট) প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮৩৯ বার পঠিত
ছবি: সংগৃহীত

বিয়ানীবাজরে শিশু ধর্ষণের ঘটনায় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিভ্রান্তিমূলক অপপ্রচার চালানো হচ্ছে। এসব অপপ্রচারে বিভ্রন্ত না হয়ে সহযোগীতার আহ্বান জানিয়েছে পুলিশ। সিলেট জেলা পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও এএসপি (ডিএসবি) মো. সম্রাট তালুকদার এ আহ্বান জানান।

তিনি জানান, গত ১২ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে বিয়ানীবাজার থানার লাউতা ইউনিয়নে কালিবাড়িবাজারের বাবু টেইলার্সের ভেতরে ১২ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে তার পিতা ১৯ সেপ্টেম্বর নারী নির্যাতন দমন আইনে বিয়ানীবাজার থানায় একটি অভিযোগ দায়ের করেন। এতে অভিযুক্ত করা হয় লাউতা ইউনিয়নের বাসিন্দা এবং কালিবাড়িবাজার এলাকায় দীর্ঘদিন ধরে একটি টেইলার্সের দোকান পরিচালক নবদ্বীপ বৈদ্য (৫৫)। এরপর ভিকটিমের জবানবন্দী আদালতে রেকর্ড করা হয়েছে।

তবে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মহল ব্যাপক অপপ্রচার চালাচ্ছে। তাদের এসব অপপ্রচারে সাধারণ মানুষ বিভ্রান্ত হতে পারেন।

তবে এএসপি সম্রাট তালুকদারের আহ্বান, এসব অপপ্রচারে কেউ বিভ্রান্ত হবেন না। পুলিশ এ ব্যাপারে যথেষ্ট তৎপর রয়েছে। মামলা দায়েরের পর থেকেই অভিযান চলছে। তিনি অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে বরং অভিযুক্তকে আইনের আওতায় নিয়ে আসার ব্যাপারে সার্বিক সহযোগীতা করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
সূত্র জানায়, বিভিন্ন ফেসবুক পেজ ও আইডি থেকে একটি মহল নানা অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে চাইছে। পুলিশ আসামী গ্রেফতারে জোর তৎপরতা চালাচ্ছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..