শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ-উল ফিতর শনিবার তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মোদি ঈদের দিন যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির চাঁপাইনবাবগঞ্জে পুলিশের উদ্ধারকৃত মোবাইলের অর্ধেক গায়েব! দায় এড়াতে পারবেন না ওসি? তাড়াইল উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় উন্নত বীজ ও আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত তাড়াইলে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে এমদাদুল্লাহর ইফতার প্রদান আমতলীতে ইসলামিক রিলিফের ভ্যালু ভাউচারে ঈদ সামগ্রী বিতরণ, উপকৃত ৫৩২ পরিবার

মঙ্গলে ‘উল্লেখযোগ্য পরিমাণ’ পানির সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ৬৩৩২ বার পঠিত

মঙ্গলগ্রহের গিরিখাতে ‘উল্লেখযোগ্য পরিমাণ’ পানির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। মঙ্গলকে প্রদক্ষিণকারী অরবিটারের মাধ্যমে এ পানির সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন ইউরোপিয়ান মহাকাশ সংস্থার বিজ্ঞানীরা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলের ‘ভ্যালিস মেরিনারিস’ গিরিখাত যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়নের চেয়ে ১০ গুণ দীর্ঘ, পাঁচ গুণ গভীর ও ২০ গুণ প্রশস্ত। গ্র্যান্ড ক্যানিয়ন দৈর্ঘ্যে ২৭৭ মাইল, প্রস্থে সর্বোচ্চ ১৮ মাইল ও সর্বোচ্চ গভীরতা ১ মাইলেরও বেশি। ২০১৬ সালে ইউরোপিয় স্পেস এজেন্সি এবং রোসকসমসর যৌথভাবে চালু করে ‘দি এক্সোমার্স ট্রেস গ্যাস অরবিটার’ মিশন। এর আওতায় মঙ্গলের গ্র্যান্ড ক্যানিয়ন ‘ভ্যালিস মেরিনেরিসে’ পানির অস্তিত্ব পাওয়া গেছে।

ইউরোপিয়ান মহাকাশ সংস্থা জানায়, এক্সোমার্স ট্রেস গ্যাস অরবিটারের ফাইন রেজুলেশন এপিথার্মাল নিউট্রন ডিটেক্টরের মাধ্যমে পানি শনাক্ত হয়েছে। এ ডিটেক্টর মঙ্গল পৃষ্ঠের ১ মিটার গভীরের মাটির হাইড্রোজেন ম্যাপিং করতে সক্ষম।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..