শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

নান্দাইলে নির্মাণের চার মাসেই ভেঙ্গে গেলো কোটি টাকা সেতুর সংযোগ সড়ক

নিজস্ব প্রতিনিধি নান্দাইল :
  • আপলোডের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮৩০ বার পঠিত
নান্দাইলে নির্মাণের চার মাসেই ভেঙ্গে গেলো কোটি টাকা সেতুর সংযোগ সড়ক--------------------- ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে প্রায় সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতুর দুই পাশের সংযোগ সড়ক নির্মাণের চার মাসের মধ্যেই ভেঙ্গে গিয়াছে। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের কাজ হওয়ায় বর্ষার শুরুতেই সড়কের কিছু অংশ ডেবে গিয়ে ভেঙ্গে যাওয়া রাস্তায় বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যানবাহন চলাচল বন্ধ সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের স্কুল-কলেজ-মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী ও সাধারণ জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জানাগেছে, উপজেলার রাজগাতী ইউনিয়নের দাসপাড়া গ্রামের সুকাইজুড়ি নদীর ওপর স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি)’র অর্থায়নে ৭ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় সুখাইজুড়ি সেতু। ৯৬ মিটার দৈর্ঘ্যরে ওই সেতুটি ব্যবহারের জন্য দুই পাশে ২০০ মিটার করে সংযোগ সড়ক নির্মিত হয়েছে। কিন্তু নির্মাণ কাজের সময় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছিল। কিন্তু তা আমলে নেয়নি কর্তৃপক্ষ। বর্তমানে ওই সংযোগ সড়কের বেহাল অবস্থা বিরাজমান।

সরেজমিনে দেখা যায়, সেতুর সংযোগ সড়কে ইটের সলিং করা হলেও মান নিয়ন্ত্রণের অভাবে তা বর্তমানে জীর্ণদশায়। অনেক জায়গায় ইট নদীতে নেমে গেছে। বর্ষায় সেতু ও সড়কের সংযোগস্থলের অনেক অংশে ডেবে গিয়ে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। আবার কোথাও কোথাও চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তার মাটিসহ ইট এবং রাস্তার প্যালাসাইডিং ভেঙে নদীতে চলে যাচ্ছে।

এ বিষয়ে স্থানীয় সাবেক ইউপি সদস্য আলীম উদ্দিন ও বাসিন্দা রফিকুল ইসলাম জানান, “এই সেতুটি আমাদের জন্য অনেক উপকারে আসার কথা ছিল। কিন্তু দুই পাশে সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় সেতুর সুফল আমরা পাচ্ছি না। এ কারণে এলাকাবাসীর ভোগান্তি চরমে পৌঁছেছে।” দ্রুত সড়কটি টেকসইভাবে নির্মাণে কর্তৃপক্ষের সুদৃষ্টি প্রয়োজন এবং উক্ত ঠিকাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানাই।

এ বিষয়ে নান্দাইল উপজেলা প্রকৌশলী বলেন, “অভিযোগ পেয়ে সরেজমিনে দেখে এসেছি। সড়কের যেসব জায়গায় সমস্যা হয়েছে তা দ্রুত সংস্কার করে চলাচল উপযোগী করা হবে।”

তবে এলাকাবাসী জানান, শুধু সংস্কার নয়, একটি টেকসই ও মানসম্মত সংযোগ সড়ক নির্মাণ করতে হবে। যাতে ভবিষ্যতে আর এমন দুর্ভোগ পোহাতে না হয়। দ্রুত এই সমস্যার সমাধান না হলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..