মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে কৃষক দলের নেতাসহ ইয়াবা বিক্রির সময় ৬ জন গ্রেফতার প্রিমিয়ার স্টিল মিলে দূষণ, দুর্ঘটনা, নিরাপত্তাহীনতা ও বায়ু দূষণসহ নানা অনিয়মের অভিযোগ আমতলী-তালতলী সড়কে মৃত্যুঝুঁকি, দ্রুত সংস্কার চান এলাকাবাসী আমতলীতে ৫ কোটি টাকার সড়ক প্রকল্পে ধস, কাজের মান নিয়ে প্রশ্ন আমতলীতে সাইবার নিরাপত্তা ও বুলিং বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে হাজী বাড়ির বাইতুল মামুর জামে মসজিদে পয়োবর্জ্যের দুর্গন্ধে দুর্ভোগে মুসল্লিরা লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প! মোরেলগঞ্জে বিআরডিবির সমবায় সমিতির ম্যানেজিং কমিটি দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্তভাবে গঠনের দাবিতে সংবাদ সম্মেলন আদমদীঘিতে দলিল লেখক সমিতির আয়োজনে এমপিকে সংবর্ধনা তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

তাড়াইলে ৫দফা দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

মো: দিলোয়ার হোসেন (মাল্টিমিডিয়া প্রতিনিধি):
  • আপলোডের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮৫৭ বার পঠিত
তাড়াইলে ৫দফা দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল --------------------- ছবি: সংগৃহীত

৫ দফা দাবীতে কিশোরগঞ্জের তাড়াইলে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলা সদর বাজারস্থ দারুল হুদা কাসেমুল উলুম মাদ্রাসা মাঠ থেকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করে পূর্বের স্থানে এসে সমাবেশ ও দোয়ার মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সহ ৫ দফা দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা ৫ দফা দাবি তুলে ধরেন।

দাবি গুলো হলো-
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা।
২. আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা।
৫. ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

এসময় সভাপতিত্ব করেন- বাংলাদেশ খেলাফত মজলিস তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল হাই, সঞ্চালনা করেন মাওলানা লুৎফুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত কিশোরগঞ্জ ৩ (তাড়াইল করিমগঞ্জ) আসনের এমপি পদপ্রার্থী মাওলানা জুবায়ের আহমাদ ও নির্বাহী সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখা।

আরও উপস্থিত ছিলেন- মাওলানা আইনুল ইসলাম, সহ-সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখা, বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার নির্বাহী সদস্য মাওলানা বুরহানুদ্দীন, বাংলাদেশ খেলাফত মজলিস তাড়াইল উপজেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা শাখার সমাজ কল্যান বিঃ সম্পাদক মুফতী এনায়েতুল্লাহ আল মুজতাবা, বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সহ.সাংগঠনিক সম্পাদক মাওলানা আজহার উদ্দীন।

তাড়াইল উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুর রহীম, বাংলাদেশ খেলাফত মজলিস তাড়াইল উপজেলা শাখার সহ.সাধারন সম্পাদক ও জাওয়ার ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা সাইদুল হক, তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা শাহজাহান, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আল মামুনতাড়াইল উপজেলা শাখার নির্বাহী সদস্য মুফতী মাহমুদুল হাসান, মাওলানা মিজানুর রহমান.. সাধারণ সম্পাদক বাংলাদেশ খেলাফত মজলিস দামিহা ইউনিয়ন শাখা বাইতুল মাল সম্পাদক. মাওলানা তাইজুল ইসলাম শাকিল, প্রচার সম্পাদক.. মাওলানা সাইফুদ্দীন নাঈম.. (প্রমুখ)।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..