শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

ঝালকাঠি ইসলামিয়া কিন্ডারগার্টেনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ঝালকাঠী প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮১৭ বার পঠিত
ঝালকাঠি ইসলামিয়া কিন্ডারগার্টেনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান --------------------- ছবি: সংগৃহীত

ঝালকাঠী ইসলামীয়া কিন্ডার গার্ডেন এর বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯ টায় ইসলামীয়া সিনয়র মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল কাইয়ুম এর সভাপতি অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ শাহাদাত হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিয়া কিন্ডার গার্ডেনে বিদ্যা উৎসাহী সদস্য ও ঝালকাঠি জেলা জামাতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, ঝালকাঠি পৌরাস মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম, ঝালকাঠি জেলা জজ কোর্টের সহকারী পাবলিকিউটর অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন।

প্রধান অতিথি এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন শিক্ষার্থীদের শিক্ষার্থীরা ইসলামী মূল্যবোধ ও নৈতিক শিক্ষার মাধ্যমে আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠলে বৈষম্যহীন ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র গঠিত হবে। এজন্য প্রচলিত শিক্ষার পাশাপাশি ইসলামি শিক্ষার উপর গুরুত্ব দেয়া প্রয়োজন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পাশাপাশি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারীদের পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথি এবং শিক্ষকবৃন্দ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..