রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী আর নেই তালতলীতে কাবিখা প্রকল্পে অনিয়ম: চাল বিক্রি, ভেকু দিয়ে রাস্তা নির্মাণ মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন মোরেলগঞ্জে গভীর রাতে অগ্নিসংযোগ দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার-তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী তাড়াইলে জমি বিরোধে আদালতে মামাল: এক আসামি গ্রেফতার মাছ-মুরগির দাম চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে গরু-খাসি আয়নাঘরের রূপকার সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের যত অপকর্ম পদ্মা নদীতে বাসডুবি, তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান তাড়াইলে বাস টিকেট কাউন্টারে উপচে পড়া ভিড়

বিয়ানীবাজারে বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন সিলেটের ডিসি

মো:কামরান হোসেন বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮১৭ বার পঠিত
বিয়ানীবাজারে বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন সিলেটের ডিসি মো. সারওয়ার আলম........ছবি: সংগৃহীত

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন দপ্তর সরজমিন পরিদর্শন করেছেন। দুপুরের পর থেকে তিনি উপজেলা প্রশাসন, থানা, হাসপাতাল, পূজা মন্ডপসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন।

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, বিয়ানীবাজারে চিকিৎসক, নার্স ও জনবল সংকট। যা কাটিয়ে ওঠার জন্য সংশ্লিষ্ট দপ্তরে পত্র প্রেরণ করা হবে।

পৌরশহরের দাসগ্রামে পূজা মন্ডপ পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, শারদীয় দূর্গাপূজা যাতে শান্তিপূর্ণ-আনন্দমুখর হয়, সেজন্য কাজ করছে প্রশাসন। সবাইকে নিয়ে সিলেটকে নতুন করে সাজাতে চান তিনি বলে উল্লেখ করেন।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার গোলাম মুস্তাফা মুন্না, উপজেলা স্বাস্থ্য কর্মকতা ডা: মনিরুল হক খান, অফিসার ইনচার্জ আশরাফ উজ্জামানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ জেলা প্রশাসকের সাথে ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..