বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে জলাবদ্ধতায় চাষাবাদ ব্যাহত, পানি নিষ্কাশন ও ¯স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন গত ২৪ ঘণ্টায় হাম রোগে মৃত্যু শূন্য, তবে রোগীর চাপ বাড়ছে ময়মনসিংহ মেডিকেলে বাংলাভাষী পাঠকদের মাঝে পাঠাভ্যাস বাড়াতে হবে: ড.মিজানুর রহমান আজহারি তাড়াইলে ‘জনতার নজরুল’ এনামুল হক ভূঁইয়ার সংগ্রাম, রাজনীতি ও জনসেবার গল্প নানা আয়োজনে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে বাংলা নববর্ষ উদযাপন রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ আমতলীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৩ তাড়াইল প্রশাসনের উদ্যোগে ঝাকজমকভাবে পহেলা বৈশাখ উদযাপন মোরেলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত আমতলীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৪

সাংবাদিক দেলোয়ারকে হুমকি, প্রেসক্লাবের নিন্দা

নিজস্ব প্রতিনিধি পটুয়াখালী :
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৫৮৪৫ বার পঠিত
সাংবাদিক দেলোয়ার হোসেন------------ ছবি: সংগৃহীত

পটুয়াখালীর দুমকি প্রেসক্লাব সভাপতি ও প্রবীণ সাংবাদিক মো. দেলোয়ার হোসেনকে হুমকি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর পোস্ট দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রেসক্লাব দুমকি।

প্রেসক্লাব সূত্রে জানা যায়, ২৮ সেপ্টেম্বর চয়বয়ড়ায় চুরির ঘটনা কাভার করতে গেলে বহিষ্কৃত ছাত্রদল নেতা চাকলাদার গোলাম সরোয়ার তাকে লাঞ্ছিত করে হুমকি দেন। এ ঘটনায় দেলোয়ার হোসেন থানায় সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে কিছু ব্যক্তি তার ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রেসক্লাবের নেতারা বলেন, এ ধরনের কর্মকাণ্ড সাংবাদিকদের মানহানি করার উদ্দেশ্যে করা হচ্ছে। অতীতে দেলোয়ার হোসেনও পেশাগত দায়িত্ব পালনের সময় একাধিক হামলা ও মামলার শিকার হয়েছেন।

প্রেসক্লাব স্পষ্ট জানিয়েছে, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করলে তা বরদাস্ত করা হবে না এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন জানান, ৩০ সেপ্টেম্বরের সাধারণ সভায় এ বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তিনি বলেন, “আমরা সত্য প্রকাশে অটল থাকব, মিথ্যা রটনাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..