শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২ উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী

মোরেলগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ভূঁইয়ার দাফন সম্পন্ন

মো. নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট):
  • আপলোডের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৫৯৩৮ বার পঠিত
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ভূঁইয়া.......................ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ভূঁইয়ার। রবিবার সকালে তিনি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

পরবর্তীতে তাঁর মরদেহ অ্যাম্বুলেন্সযোগে নিজ বাড়ি, মোরেলগঞ্জ উপজেলার ১৩নং নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী গ্রামে আনা হয়। আসরের নামাজ শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে দাফন করা হয়।

দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতিশ সরকার, মোরেলগঞ্জ থানা পুলিশের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় থানা মুক্তিযোদ্ধা সংসদ কমিটির সভাপতি মো. শাহ আলম বাবুল, সদস্য সচিব তৈয়বুর রহমান, মুক্তিযোদ্ধা ইউনিয়ন কমান্ডার মোহাম্মদ আয়নাল হোসেনসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা উপস্থিত থেকে সহযোদ্ধাকে শেষ শ্রদ্ধা জানান।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ভূঁইয়া মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..