মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
একটি বক্তব্যের চেয়ে বড় একজন রাজনীতিকের পুরো পথচলা তাড়াইলে জাতীয় ছাত্র শক্তির বৃক্ষরোপণ কর্মসূচি মানবতাবিরোধী মামলায় কাদের-নাসিমসহ ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ বেতাগীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও যুবকের মৃত্যু কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী মির্জাগঞ্জে মাছের ঘের থেকে ১০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার, মামলা দায়ের দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ২০২৪ সালে পরিদর্শন কর্মকর্তার মন্তব্যের পরও ২০২৫–২৬ সালের হাজিরা নিয়ে অসঙ্গতির অভিযোগ ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে থুতু নিক্ষেপ ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

ঢাকায় অগ্নিকাণ্ডে নিহত প্রকৌশলী আল মামুনের দাফন সম্পন্ন

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৫৯০২ বার পঠিত
অগ্নিকাণ্ডে নিহত প্রকৌশলী আল মামুন.......................ছবি: সংগৃহীত

ঢাকার মীরপুর শিয়ালবাড়ী কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে নিহত আরএন ফ্যাশন পোশাক কারখানার জিএম প্রকৌশলী আল মামুনের দাফন সোমবার দুপুরে তারিকাটা গ্রামে পারিবারিক কবরস্থানে সম্পন্ন হয়েছে। এর আগে আমতলী ও তারিকাটা গ্রামের বাড়ীতে দুই দফায় জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় হাজার হাজার মানুষ অংশ নেন।

ঢাকায় গত মঙ্গলবার মীরপুর শিয়ালবাড়ীর একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গোডাউনের পাশে থাকা পোশাক কারখানায় কেমিক্যালের ধোঁয়া ছড়িয়ে পড়লে শ্বাসরুদ্ধ হয়ে আল মামুন মারা যান। মৃত্যুর পাঁচ দিন পর রবিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে।

সোমবার সকালে তার মরদেহ আমতলীতে আনা হলে আত্মীয়স্বজনের মধ্যে হৃদয়বিদারক দৃশ্য দেখা যায়। তার জানাযা নামাজ প্রথমে আমতলী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এবং পরে তার গ্রামের বাড়ী তারিকাটায় অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

ছেলেকে হারিয়ে বৃদ্ধা মা আম্বিয়া খাতুন বাকরুদ্ধ। কান্নাজনিত কন্ঠে তিনি বলেন, মোর আর কেউ নাই। কেডা মোরে ঔষধ কেনার টাহা দেবে। ও আল্লাহ ওরে না নিয়া মোরে নিতা। এ কি হরলে আল্লায়?

প্রকৌশলী আল মামুনের স্ত্রী ইসরাত জাহান এ্যামি বলেন, যার যাবার সেতো চলে গেছে। এখন দুইটি শিশু সন্তান কিভাবে মানুষ করবো তা নিয়ে ভাবছি।

আল মামুনের শ্বশুর মোঃ আব্দুস সালাম বলেন, গতকাল রাত সাড়ে ১০ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করেছে। দুই দফায় জানাযা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের প্রকৌশলী মোঃ জাকির হোসেন জানান, সরকারী নিয়ম অনুসারে নিহত প্রকৌশলী আল মামুনের পরিবারকে সহায়তা করা হয়েছে।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..