রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনামঃ
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী আর নেই তালতলীতে কাবিখা প্রকল্পে অনিয়ম: চাল বিক্রি, ভেকু দিয়ে রাস্তা নির্মাণ মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন মোরেলগঞ্জে গভীর রাতে অগ্নিসংযোগ দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার-তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী তাড়াইলে জমি বিরোধে আদালতে মামাল: এক আসামি গ্রেফতার মাছ-মুরগির দাম চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে গরু-খাসি আয়নাঘরের রূপকার সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের যত অপকর্ম পদ্মা নদীতে বাসডুবি, তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান তাড়াইলে বাস টিকেট কাউন্টারে উপচে পড়া ভিড়

আমতলীতে স্কুল শিক্ষককে অপহরণ করে বর্বর নির্যাতন, পানির বদলে প্রস্রাব খাওয়ানোর অভিযোগ

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৫৮২৫ বার পঠিত

বরগুনার আমতলী উপজেলার চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলামকে অপহরণ করে বর্বর নির্যাতনের অভিযোগ উঠেছে যুবলীগ সদস্য মিজানুর রহমান ও তার সহযোগীদের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, নির্যাতনের সময় শিক্ষক রফিকুল ইসলাম পানি চাইলে তাকে প্রস্রাব খাইয়ে দেয় সন্ত্রাসীরা। এছাড়াও তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে এটিএম কার্ডের মাধ্যমে ৮০ হাজার টাকা তুলে নেয় তারা।

ঘটনাটি ঘটেছে গত ২১ অক্টোবর রাতে। এ ঘটনায় নির্যাতিত শিক্ষক রফিকুল ইসলাম সাত দিন পর সোমবার রাতে আমতলী থানায় মামলা দায়ের করেছেন। মঙ্গলবার দুপুরে পুলিশ তার ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছে।

জানা গেছে, বরগুনা সদর উপজেলার ধুপতী গ্রামের ইউনুস আলী মীরের ছেলে মো. রফিকুল ইসলাম ২০১৫ সালে চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন। শিক্ষক হিসেবে যোগদানের পর থেকেই উপজেলা যুবলীগ সদস্য মো. মিজানুর রহমান তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। ওই টাকা না দেওয়ায় মিজান বিভিন্নভাবে তাকে হয়রানি করে আসছিলেন বলে অভিযোগ করেন রফিকুল ইসলাম।

২১ অক্টোবর রাতে সন্ত্রাসী মিজানুর রহমান, আবুল কালাম আজাদ ও তাদের সহযোগীরা বিদ্যালয় হোস্টেল থেকে আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে রফিকুল ইসলামকে তুলে নিয়ে যায়। পরে ঘোপখালী এলাকার নয়া মিয়ার কলা বাগানে বেঁধে লোহার রড দিয়ে রাতভর অমানবিক নির্যাতন চালায়। পানি খেতে চাইলে তাকে প্রস্রাব খাইয়ে দেওয়া হয়। নির্যাতনের সময় ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে নির্যাতন আরও বাড়ানো হয়। অবশেষে রফিকুল ইসলাম তার সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে ৮১ হাজার টাকা থাকার কথা জানালে তারা তার এটিএম কার্ড ও পিন নম্বর নিয়ে যায় এবং টাকা তুলে নেয়।

রাতভর নির্যাতনের পর সন্ত্রাসীরা ভোরে অচেতন অবস্থায় রফিকুল ইসলামকে বিদ্যালয়ের হোস্টেলের সামনে ফেলে রেখে যায়। এরপর তারা তার ল্যাপটপ ও মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এ সময় ভয় দেখানো হয় যে, বিষয়টি কাউকে জানালে তাকে হত্যা করে পায়রা নদীতে ফেলে দেওয়া হবে।

পরদিন বিদ্যালয় কর্তৃপক্ষ রফিকুল ইসলামকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ঘটনার সাত দিন পর রফিকুল ইসলাম বাদী হয়ে মিজানুর রহমানকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে হত্যা চেষ্টা ও চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন আবুল কালাম আজাদ ওরফে নয়া মিয়া, তোতা তালুকদার ও সেলিম তালুকদার।

চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির বলেন,আমাদের সহকারী শিক্ষক রফিকুল ইসলামকে সন্ত্রাসী মিজানুর রহমান ও তার সহযোগীরা অমানবিকভাবে নির্যাতন করেছে। আমরা এর ন্যায্য বিচার দাবি করছি।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, শিক্ষক রফিকুল ইসলামের শরীরের মুখমণ্ডল, চোখসহ বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম রয়েছে। তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছিল।

আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, ঘটনার বিষয়ে মামলা হয়েছে। ভুক্তভোগীর মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..