বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য কুচকাওয়াজে উপস্থিত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত পদ্মাপাড়ে স্বজনদের আহাজারি, নিহত বেড়ে ২৬ স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় ২৩ জনের মরদেহ উদ্ধার তাড়াইলে স্বাধীনতা দিবস উদযাপন: শহীদ মিনারে স্বেচ্ছাসেবক দলের পুষ্পস্তবক অর্পণ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দৌলতদিয়া ট্রাজেডি: উদ্ধার তৎপরতা জোরদার ও চিকিৎসা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর নারী-শিশুসহ ৯ জনের মরদেহ উদ্ধার, নিহতের সংখ্যা বেড়ে ১১

তাড়াইলে স্বাধীনতা দিবস উদযাপন: শহীদ মিনারে স্বেচ্ছাসেবক দলের পুষ্পস্তবক অর্পণ

জুবায়ের আহমাদ জুয়েল (স্টাফ রিপোর্টার):
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৫৭৫৩ বার পঠিত
ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৯টা ৪০ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে ফুল দিয়ে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর হাসান ভূঁইয়া রাকিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল, ধলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক, দিগদাইড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পদপ্রার্থী দুলু মিয়া এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য অলিউর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির গৌরবময় অর্জনের প্রতীক। এই দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা এবং দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে দেশপ্রেমে অনুপ্রাণিত করাই বর্তমান সময়ের সবচেয়ে বড় দায়িত্ব।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..