শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
তালতলীতে কাবিখা প্রকল্পে অনিয়ম: চাল বিক্রি, ভেকু দিয়ে রাস্তা নির্মাণ মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন মোরেলগঞ্জে গভীর রাতে অগ্নিসংযোগ দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার-তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী তাড়াইলে জমি বিরোধে আদালতে মামাল: এক আসামি গ্রেফতার মাছ-মুরগির দাম চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে গরু-খাসি আয়নাঘরের রূপকার সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের যত অপকর্ম পদ্মা নদীতে বাসডুবি, তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান তাড়াইলে বাস টিকেট কাউন্টারে উপচে পড়া ভিড় করিমগঞ্জে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মোরেলগঞ্জে গভীর রাতে অগ্নিসংযোগ দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৫৭৫৪ বার পঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের ঘষিয়াখালী গ্রামে গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। শুক্রবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘষিয়াখালী গ্রামের মৃত ফেরদৌস শিকদারের ছেলে ব্যবসায়ী বাদল শিকদার ও তার প্রতিবন্ধী ছোট ভাই বাহাদুর শিকদারের বসতঘরে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করা হয়। আগুনে ঘর দুটি সম্পূর্ণ পুড়ে যায়। ঘরের ভেতরে থাকা নগদ অর্থ, স্বর্ণালংকার, টেলিভিশন, ফ্রিজসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়, যার মোট ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লাখ টাকা বলে দাবি পরিবারের।

ঘটনার সময় বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না। জানা গেছে, বাহাদুর শিকদার তার শ্বশুরের মৃত্যুর খবর পেয়ে রাতেই স্ত্রী-সন্তানদের নিয়ে পাশের গ্রামে যান। ওই সুযোগে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, পূর্ব বিরোধের জের ধরে প্রতিবেশী আসাদ শিকদার ও তার সহযোগীরা এ ঘটনা ঘটাতে পারে। তাদের অভিযোগ, গত বছরের ৫ আগস্টের পর থেকে আসাদ শিকদার জোরপূর্বক তাদের চিংড়ি ঘের দখল করে নেয় এবং বিভিন্নভাবে হয়রানি করে আসছে। নিরাপত্তাহীনতার কারণে তারা দীর্ঘদিন ধরে জেলা শহরে বসবাস করছেন।

তবে অভিযুক্ত আসাদ শিকদার অভিযোগ অস্বীকার করে বলেন, “এই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। কেউ এ ধরনের ন্যক্কারজনক কাজ করে থাকলে তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।”

এদিকে, স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক নেতৃবৃন্দ দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..