বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৩৯ কিশোরগঞ্জের প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট রবীন্দ্র চন্দ্র ভৌমিকের পরলোকগমন কাঁঠালিয়ার কৃতি সন্তান মোঃ শামসুল হক সুমন ঢাকা মহানগর দক্ষিণ কোতোয়ালি থানা তাঁতি দলের সভাপতি নির্বাচিত নান্দাইলে ৬টি অবৈধ জাল উদ্ধার, জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস ১০০ মুসল্লিকে ওমরাহ করানোর সুযোগ করে দেয়ার ঘোষণা মাহমুদ হোসেন টিটুর, প্রথম ধাপে গেলেন পাঁচজন মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ মোরেলগঞ্জের খাউলিয়ায় চেয়ারম্যান প্রার্থী আবু সালেহ খানের মতবিনিময় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে মোরেলগঞ্জের খাউলিয়া বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সান্তাহার স্টেশনের নব-নির্মিত ওভার ব্রীজের উদ্বোধন

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৫৮৩৩ বার পঠিত
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল--------------------------ছবি: সংগৃহীত

আজ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে নেমেছে সর্বস্তরের মানুষের ঢল। ১৯৭১ সালের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভিড় করেন নানা শ্রেণি-পেশার মানুষ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করেন।

এরপর পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে সকাল থেকেই পুরো এলাকা মানুষের মিলনমেলায় পরিণত হয়। ৮৪ একরজুড়ে বিস্তৃত প্রাঙ্গণজুড়ে ফুলে ফুলে ভরে ওঠে মূল বেদি।

এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন প্রদান করে। পরে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে পুনরায় শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানও শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করেন। তার সঙ্গে দলীয় নেতাকর্মী ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি পাকিস্তানি শাসনের বিরুদ্ধে স্বাধীনতার ডাক দেয় এবং শুরু হয় সশস্ত্র মুক্তিযুদ্ধ। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর ১৬ ডিসেম্বর অর্জিত হয় স্বাধীনতা। এই দিবস উপলক্ষ্যে আজ সারা দেশে সরকারি ছুটি পালন করা হচ্ছে এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..