বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারঘাট আনছারীয়া ফাজিল মাদরাসায় সিরাতুন্নবী (সা.) উপলক্ষে কেরাত, হামদ-নাত, কুইজ প্রতিযোগিতা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমতলীতে আমড়া-লেবু দেয়ার কথা বলে ডেকে নিয়ে শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার নান্দাইলে ঈদে-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও প্রতিযোগিতা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ মোরেলগঞ্জে কয়লা ধুতে গিয়ে খালে শ্রমিক নিখোঁজ, রাতভর উদ্ধার অভিযান মহানবী (সা.)-এর আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির আদালতের রেকর্ড কিপারের বিরুদ্ধে প্রতিবেশীকে হয়রানি ও জমি দখলের অভিযোগ মহানবীর (সা.) আদর্শ অনুসরণে বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঝাড়ু মিছিলের পর দল থেকেও ঝাড়ু: বহিষ্কার যুবদল নেতা শাহিন আদমদীঘিতে প্রধান শিক্ষকের অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা

নারায়ণগঞ্জে নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন রায়হান কবির

সালমা আফরোজ (বিশেষ প্রতিবেদক):
  • আপলোডের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৬০৪৪ বার পঠিত

নারায়ণগঞ্জ জেলায় প্রশাসনিক রদবদল আনা হয়েছে। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে বদলি করে চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের উপসচিব মো. রায়হান কবিরকে নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। এই রদবদলের ফলে নারায়ণগঞ্জের প্রশাসনিক প্রধানের দায়িত্বভার পরিবর্তন হচ্ছে। ২৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ২০২৪ সালের শুরুতে রাজবাড়ী থেকে বদলি হয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েছিলেন। নারায়ণগঞ্জে প্রায় এক বছর দায়িত্ব পালনের পর তাঁকে দেশের গুরুত্বপূর্ণ জেলা চট্টগ্রাম-এ বদলি করা হলো। জনাব মো: রায়হান কবির, জন বিভাগের উপসচিব ছিলেন, সম্প্রতি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি পূর্বে জন বিভাগের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করতেন। জয়পুরহাট জেলার কৃতি সন্তান মোঃ রায়হান কবির।

নারায়ণগঞ্জ এর জেলা প্রশাসক (ডিসি) হিসেবে পদায়ন পাওয়ায় তাকে জয়পুরহাট জেলা সমিতির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..