মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের জরিপে নিয়োগে দলীয়করণের অভিযোগ, সংবাদ সম্মেলনে জামায়াত এআই দিয়ে সাংবাদিকের ছবি অশ্লীল বিকৃতির অভিযোগ বেতাগীতে ভ্রাম্যমাণ আদালতের জব্দ করা অবৈধ জাল ধ্বংস আদমদীঘিতে নব-বিবাহিত স্ত্রীকে হারিয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা মানিকগঞ্জে পদ্মার চ্যানেল চার্জ নিয়ে বিরোধে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল, থানা ঘেরাও আশ্রয় পেলো মোরেলগঞ্জের রাস্তায় ফেলে যাওয়া ২ বছরের শিশুটি উপকূলবাসীর সুপেয় পানির সংকট নিরসনে মোরেলগঞ্জে নাগরিক সমাবেশ ও পদযাত্রা মোরেলগঞ্জের বাজারে রূপালি ইলিশের ছড়াছড়ি, দামের উত্তাপে স্বাদ থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ আদমদীঘিতে ৫০ অসহায়ের মাঝে অনুদানের চেক প্রদান করলেন এমপি মহিত তালুকদার আনওয়ারুল হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন ইয়াসের খান চৌধুরী এমপি

আদমদীঘিতে নব-বিবাহিত স্ত্রীকে হারিয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৫৭৫২ বার পঠিত

মোবাইল ফোনে প্রেমের সর্ম্পক গড়ে বিয়ে করার মাত্র তিন দিনের মাথায় স্ত্রীকে তার পরিবার পুলিশ দিয়ে নিয়ে যাওয়ার যন্ত্রনা সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সোহান হোসেন (১৮) নামের যুবক। ঘটনাটি ঘটেছে ২৩ আগস্ট রবিবার রাতে আদমদীঘি উপজেলা সদর ইউনিয়নের শিবপুর গ্রামে। জানা গেছে, উপজেলা সদরের শিবপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে সোহান হোসেন ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করার সময় মোবাইল ফোনে বগুড়ার কাহালু উপজেলার কুর্নিপাড়া গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সোনিয়া আক্তার মিম (১৭) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দুই বছর প্রেম চলার পর সোহান ও মিম ৯ আগস্ট নোটারী পাবলিকে এভিডেভিড মাধ্যমে বিয়ে করে। এর পর সোহান হোসেন তার নববিবাহিত স্ত্রী সোনিয়া আক্তার মিমকে নিজ বাড়িতে এনে বসবাস করতে থাকে। খবর পেয়ে সোনিয়া আক্তার মিমের পরিবার ১২ আগস্ট পুলিশ নিয়ে এসে তাকে তার স্বামীর বাড়ি থেকে নিয়ে যায়। এদিকে নব বিবাহিত স্ত্রীকে হারানোর যন্ত্রনা সহ্য করতে না পেরে অবশেষে ঘটনার ১১ দিন পর রবিবার (২৩ আগষ্ঠ) দিবাগত রাতে নিজ শয়ন ঘরের তীরের সাথে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্নহত্যা করেন সোহান হোসেন। পরদিন (২৪ আগষ্ঠ) সোমবার সকালে পরিবারের লোকজন দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোহান হোসেনের লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়। এবিষয়ে যোগাযোগ করা হলে থানার অফিসার ইনর্চাজ মোঃ কামরুজ্জামান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, মৃত সোহানের লাশের ময়না তদন্ত করার জন্য বগুড়া মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামালা দায়ের করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..