শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

নলছিটিতে এতিমদের নিয়ে ফ্রি হেল্থ ক্যাম্প ও বিণামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি :
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৫৮২১ বার পঠিত
নলছিটিতে এতিমদের নিয়ে ফ্রি হেল্থ ক্যাম্প ও বিণামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ...............................ছবি: সংগৃহীত

ঝালকাঠির নলছিটিতে ৩৬জন এতিম শিশুদের নিয়ে ফ্রি হেল্থ ক্যাম্প ও তাদের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় নলছিটি পৌরসভার মালিপুর হোসনেয়ারা কটেজে ‘মা’ অরফান এইড স্পান্সারসিপ বাংলাদেশ ২০২৫ এর ইমপ্যাক্ট ইনিসিয়েটিভ এর ৪র্থ কিস্তির বরাদ্দকৃত এসব মালামাল প্রদান ও এতিম শিশুদের চিকিৎসার জন্য ফি হেল্থ ক্যাম্পের আয়োজন করা হয়।

এসময় উপজেলার ৫-৭ বছর বয়সের তালিকাভুক্ত মোট ৩৬জন এতিম শিশুদের মাঝে জন প্রতি ৩০কেজি চাল, ৩কেজি মশুর ডাল, ৩কেজি চিনি, সয়াবিন তেল ৩লিটার, ১কেজি আপেল, ১কেজি কমলা, ১কেজি পেয়ারা, ২.২কেজি নুডলস, দেড় কেজি বাদাম, দেড় কেজি গুড়াদুধ,আড়াই কেজি বিস্কুট ও দেড় কেজি হারে হরলিক্স বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ প্রগ্রাম ডিরেক্টর মোঃ মোজাম্মেল হক, অরফান সুপারভাইজার সাজিদ আল আহাদ ও সিবলী তালুকদার, স্থানিয় প্রতিনিধি আঃ ওহাব তালুকদার প্রমুখ।

উল্লেখ্য, প্রতি বছর ১ম কিস্তিতে জনপ্রতি টিউশন ফি ব্যাবদ নগদ ৩হাজার টাকা, ১ডজন কলম, ১ডজন পেন্সিল সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী ও ২সেট পোষাক প্রদান করা হয়। প্রতিটি এতিম শিশুকে বছরে প্রতি ৩মাস পরপর চার কিস্তিতে প্রতিবার সমপরিমাণ সামগ্রী ১৮বছর বয়স পর্যন্ত প্রদান করা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..