রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

তাড়াইলে মাদরাসাতুল আতহার দামিহা বাজারের বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি):
  • আপলোডের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮৪৫ বার পঠিত
তাড়াইলে মাদরাসাতুল আতহার দামিহা বাজারের বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত-------------------ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় অবস্থিত মাদরাসাতুল আতহার দামিহা বাজারের উদ্যোগে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই মাহফিলটি সন্ধ্যা পর্যন্ত ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়। মাহফিলে স্থানীয় মুসল্লি ও ধর্মপ্রাণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

মাদরাসাতুল আতহার দামিহা বাজারের পরিচালক মাওলানা জুবায়ের আহমাদের সার্বিক ব্যবস্থাপনায় এবং মাদরাসার ম্যানেজিং কমিটির তত্ত্বাবধানে ও এলাকাবাসীর সহযোগিতায় মাহফিলটি আয়োজন করা হয়।

মাহফিলে সভাপতিত্ব করেন আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জের মহাপরিচালক মাওলানা সাব্বির আহমাদ রশীদ। সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন দারুল হুদা কাসেমুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা ফয়েজ উদ্দিন ও আলহাজ্ব হাফেজ সাব্বির আহমাদ।

অনুষ্ঠানে বুখারী শরিফের সর্বশেষ পাঠদান করেন আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জের শায়খুল হাদীস ও ঐতিহাসিক শহীদী মসজিদের খতিব মাওলানা ইমদাদুল্লাহ।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন- সিরাজগঞ্জ থেকে আগত মাওলানা আব্দুল বাসেত খান, জামিয়া ওয়াহেদিয়া মুহাম্মাদপুর ঢাকার শায়খুল হাদীস মাওলানা আতাউল্লাহ আমিন, মুফতি আতিকুল্লাহ, মাওলানা নূরুল আলম, মাওলানা আঞ্জার শাহ তানিম এবং মুফতি ওবায়দুল্লাহ ফয়জী।

বক্তাগণ কোরআনের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ, দ্বীনি শিক্ষা প্রসার এবং নৈতিকতা গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সমাজ ও রাষ্ট্র গঠনে কোরআন ও সুন্নাহর শিক্ষার বিকল্প নেই।
মাহফিলে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..