বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ নিস্ক্রিয় ও প্রতারক হজ্ব এজেন্সির পথ বন্ধের উদ্যোগ ১০ লক্ষ টাকার ঘুষ বাণিজ্যে কারণ দর্শানোর নোটিশও তোয়াক্কা করেননি রেঞ্জ কর্মকর্তা কবির, এবার নতুন জালিয়াতির টিপিতে পদুয়ায় আটক ট্রাক ২ লক্ষ টাকার সমঝোতায় রাতের আঁধারে রফা গণপুর্তের প্রকৌশলী মইনুলের বিরুদ্ধে সরকারি অর্থ তছরুপের অভিযোগ

আমতলীতে ভোটকেন্দ্র দখল রোধে যৌথবাহিনীর মহড়া

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮৩১ বার পঠিত
ছবি: সংগৃহীত

বরগুনার আমতলীতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র দখল ও সন্ত্রাসী পরিস্থিতি মোকাবিলায় যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় আমতলী উপজেলার মফিজ উদ্দিন বালিকা বিদ্যালয় মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার মো. মনজুর হোসেনের নেতৃত্বে আয়োজিত এই মহড়ায় অংশ নেয় বাংলাদেশ নৌবাহিনী, আমতলী থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহড়ায় নির্বাচনের দিন সন্ত্রাসীদের মাধ্যমে কোনো ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে কীভাবে দ্রুত ওই কেন্দ্র উদ্ধার, পরিস্থিতি নিয়ন্ত্রণ, সন্ত্রাসীদের গ্রেফতার ও আইনের আওতায় আনা হবে—সে বিষয়গুলো প্রদর্শন করা হয়।

মহড়ায় উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর লে. কমান্ডার জাফর, লে. কমান্ডার সাজিদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, আমতলী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গির হোসেন, ওসি (তদন্ত) মো. সাইদুল ইসলামসহ পুলিশ, নৌবাহিনী ও বিজিবির সদস্যরা।

মহড়ার মাধ্যমে নির্বাচনের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের বিষয়ে সংশ্লিষ্ট বাহিনীগুলোর প্রস্তুতির বিষয়টি তুলে ধরা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..