বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিবগঞ্জে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল তাড়াইলে আল মামুন ট্রেডার্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত করিমগঞ্জে এনসিপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তাড়াইলে দারুল কুরআনের পক্ষ থেকে এতিমদের মাঝে ঈদ উপহার প্রদান খালেদা জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে মোরেলগঞ্জে ঈদ উপহার বিতরণ মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর রমজানের নিয়মিত মুসল্লিদের কে পুরস্কার বিতরণ তাড়াইলে সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে দুঃস্থদের মাঝে চাল বিতরণ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ: স্থানীয় গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বার্তা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী তানভীর রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা

সংসদ সদস্য হলে বরগুনাকে চাঁদামুক্ত জেলা ঘোষণা করব: নজরুল ইসলাম মোল্লা

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৭৭৯ বার পঠিত
ছবি: সংগৃহীত

সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে বরগুনা জেলায় কোনো ধরনের চাঁদা আদায় করতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা। তিনি বলেন, বরগুনা হবে সম্পূর্ণ চাঁদামুক্ত জেলা। যানবাহন চলাচলে কোনো প্রকার চাঁদা থাকবে না এবং জেলার সব পৌরসভা থাকবে টোলমুক্ত।

বৃহস্পতিবার রাতে আমতলী সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে চলাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বরগুনা-১ আসনের বিএনপি প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা এসব কথা বলেন।

আমতলী সদর ইউনিয়ন বিএনপির নির্বাচন কমিটির আহ্বায়ক মো. জালাল মৃধার সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন কমিটির সভাপতি মো. জালাল উদ্দিন ফকির, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সুপ্রিম কোর্ট শাখার সদস্য সচিব অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম, সাবেক উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মহসিন মিয়া, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম মামুন ভিপি, মকবুল আহমেদ খান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. কবির ফকির এবং যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী জামান রাকিবসহ আরও অনেকে।

পথসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের অন্তত ১৫ হাজার নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..