শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২ উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী

ওসির উদ্যোগে টানা ৩০ দিনের ইফতার: বদলির পর থেমে যায় শিবগঞ্জ থানার সেই মানবিক আয়োজন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮২৩ বার পঠিত
ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাস এলেই শিবগঞ্জ থানার আশপাশের এলাকার নানা শ্রেণি-পেশার মানুষ স্মরণ করেন এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগের কথা। তৎকালীন অফিসার ইনচার্জ (ওসি)-এর উদ্যোগে থানা মসজিদে রমজানের পুরো ৩০ দিনব্যাপী ইফতারের আয়োজন স্থানীয়দের কাছে সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছিল।

প্রতিদিনের এই আয়োজনের মাধ্যমে আশপাশের রোজাদার ও নিম্ন আয়ের মানুষ সম্মানজনক পরিবেশে ইফতার করার সুযোগ পেতেন। স্থানীয়দের ভাষ্য, সেখানে ইফতার ছিল পরিপাটি ও পরিপূর্ণ—খেজুর, ফল, ছোলা, মুড়ি, জিলাপি, শরবতসহ নানা উপকরণে সাজানো। অনেকেই জানান, সে সময় তারা মধ্যবিত্ত ও উচ্চ-মধ্যবিত্ত পরিবারের মতো করেই ইফতার করতে পেরেছেন—যা সাধারণত তাদের সাধ্যের বাইরে।

এ উদ্যোগ শুধু খাদ্য বিতরণেই সীমাবদ্ধ ছিল না; এটি ছিল পারস্পরিক সম্মান ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উদাহরণ। স্থানীয়দের মতে, এমন আয়োজন কেবল আর্থিক সামর্থ্যের বিষয় নয়; প্রয়োজন আন্তরিকতা, সদিচ্ছা ও মানবিক মানসিকতা।

তবে সংশ্লিষ্ট ওসির বদলির পরই থেমে যায় সেই মহতী আয়োজন। এরপর আর নিয়মিতভাবে এমন ইফতার কর্মসূচি দেখা যায়নি। ফলে এলাকাবাসীর মাঝে এখনো রয়ে গেছে এক ধরনের শূন্যতা ও আক্ষেপ।

এক বাসিন্দা বলেন, “এমন উদ্যোগ সহজে দেখা যায় না। তাঁর তুলনা তিনি নিজেই। তিনি দায়িত্বে থাকাকালীন আমাদের কথা ভেবেছেন, সেটাই বড় বিষয়।”

শিবগঞ্জ থানায় দায়িত্ব পালনকালে তাঁর এই মানবিক কর্মকাণ্ড আজও এলাকাবাসীর কাছে প্রশংসিত ও স্মরণীয় হয়ে আছে। রমজান এলেই অনেকেই সেই সময়ের কথা আবেগভরে স্মরণ করেন

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..