বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলীতে নারীর রহস্যজনক মৃত্যু: তথ্য সংগ্রহে সাংবাদিকদের বাধার অভিযোগ বেতাগী উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক: হুইলচেয়ার ও ঢেউটিন বিতরণ মোরেলগঞ্জে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিয়ানীবাজার থেকে এসএসসি-দাখিল ৩ পরীক্ষার্থী ছাত্রী উধাও মিজান পরিবহনে ডাকাতির অভিযোগে সংবাদ সম্মেলন, হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা দাবি মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ আয়োজনের প্রস্তুতি সভা, অংশ নেবে ১২৫ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তালতলীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ পটুয়াখালীতে ১১০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ তাড়াইলে পুলিশ-সাংবাদিক সমন্বয়ে জোর দিলেন নবাগত ওসি পটুয়াখালী রিপোর্টার ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি মোস্তাফিজুর রহমান ও সম্পাদক এম কে রানা

তাড়াইলে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি):
  • আপলোডের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮০২ বার পঠিত
ছবি: সংগৃহীত

তাড়াইলে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার (২১ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষে দিনব্যাপী ব্যাপক কর্মসূচি পালিত হয়।

রাত ১২টা ১মিনিটে কোর্ট বিল্ডিং প্রাঙ্গণস্থ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের সূচনা করা হয়। বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার। তিনি ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আলোচনা সভায় “শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ইং উপলক্ষে ভাষা আন্দোলনের ইতিহাস ও গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় ভাষা সৈনিক মরহুম গঙ্গেশ সরকারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং তার সম্মানে ক্রেস্ট প্রদান করা হয়।
দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। জাতীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়।

বাদ যোহর উপজেলার মসজিদ, মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে ভাষা শহিদদের রুহের মাগফেরাত ও আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। এছাড়া বিকেল ৫টা ৫৬ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দারুল হুদা কাছেমুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় উন্নতমানের ইফতার ও খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানসমূহ সংশ্লিষ্ট উপকমিটি, স্ব-স্ব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ, উপজেলা শিক্ষা অফিস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, ইসলামিক ফাউন্ডেশন এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহযোগিতায় বাস্তবায়িত হয়।

এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- তাড়াইল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ জিসান আলী, উপজেলা মুক্তিযোদ্ধা আহ্বায়ক মোঃ সিদ্দিকুর রহমান, তাড়াইল উপজেলা প্রকল্প বাস্তবায়নকর্মকর্তা মেহেদী হাসান টিটু, উপজেলা প্রকৌশলী মোঃ জাহিদুল হাসান, সমাজ কল্যাণ কর্মকর্তা মোঃ আল আমীন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: প্রিয়া সাহা, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা তাজুল ইসলাম, তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি হুমায়ূন রশীদ জুয়েল, উপজেলা প্রেসক্লাব সভাপতি মুকুট দাস মধুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবন্দ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..