মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে কৃষক দলের নেতাসহ ইয়াবা বিক্রির সময় ৬ জন গ্রেফতার প্রিমিয়ার স্টিল মিলে দূষণ, দুর্ঘটনা, নিরাপত্তাহীনতা ও বায়ু দূষণসহ নানা অনিয়মের অভিযোগ আমতলী-তালতলী সড়কে মৃত্যুঝুঁকি, দ্রুত সংস্কার চান এলাকাবাসী আমতলীতে ৫ কোটি টাকার সড়ক প্রকল্পে ধস, কাজের মান নিয়ে প্রশ্ন আমতলীতে সাইবার নিরাপত্তা ও বুলিং বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে হাজী বাড়ির বাইতুল মামুর জামে মসজিদে পয়োবর্জ্যের দুর্গন্ধে দুর্ভোগে মুসল্লিরা লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প! মোরেলগঞ্জে বিআরডিবির সমবায় সমিতির ম্যানেজিং কমিটি দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্তভাবে গঠনের দাবিতে সংবাদ সম্মেলন আদমদীঘিতে দলিল লেখক সমিতির আয়োজনে এমপিকে সংবর্ধনা তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

তাড়াইলে ফিসারী দখল ও মাছ লুটের অভিযোগ: ইউপি সদস্যসহ ২ জন আহত

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি):
  • আপলোডের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৫৮১৬ বার পঠিত
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইলে মোল্লাপাড়া গ্রামে ফিসারী দখল ও মাছ লুটকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এক ইউপি সদস্যসহ দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে তাড়াইল থানাধীন মোল্লাপাড়া গ্রামে ইউপি সদস্য মোঃ খাইরুল ইসলাম (৪৫)-এর দখলীয় ফিসারীতে একদল লোক প্রবেশ করে সেচ মেশিন দিয়ে পানি নিষ্কাশন করে মাছ তুলে নিয়ে যায়। লুট হওয়া মাছের আনুমানিক বাজার মূল্য ১০ থেকে ১১ লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

খাইরুল ইসলাম অভিযোগ করেন, তিনি ২০২০ সালের ২০ জানুয়ারি স্থানীয় দুই ব্যক্তির কাছ থেকে ৭ শতাংশ জমির ফিসারী ১ লাখ ৫০ হাজার টাকায় বন্ধক নিয়ে মাছ চাষ করে আসছিলেন। পরবর্তীতে ওই জমি অন্যের কাছে বিক্রি করা হলে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে ফিসারীতে হামলা চালায় বলে তিনি দাবি করেন।

অভিযোগে আরও বলা হয়, মাছ লুটে বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে মারধর করে আহত করে এবং তার বুক পকেট থেকে নগদ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় তাকে উদ্ধার করতে গেলে তার ছেলে সাঈম মিয়া (১৪)কেও মারধর করা হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে।

আহতদের প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং পরে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়।

ভুক্তভোগীর দাবি, অভিযুক্তরা মামলা করলে প্রাণনাশের হুমকিও দিয়েছে। এ ঘটনায় একাধিক ব্যক্তিকে অভিযুক্ত করে তাড়াইল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে থানার পক্ষ থেকে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..