শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনামঃ
আমরা কেমন? প্রিয় নবী (সা.) কেমন ছিলেন? এক্সিলেন্ট ওয়ার্ল্ডের মেগা সেলিব্রেশন: নতুন তারকাদের সম্মাননা পটুয়াখালীতে তাড়াইলে যৌতুকের দাবিতে গৃহবধূ নির্যাতন: স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা মোরেলগঞ্জে সৌদি প্রবাসীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, প্রাণনাশের হুমকি—থানায় মামলা রাজাপুর-কাঠালিয়ার রাজনীতির অগ্নিপুরুষ: রাজপথ থেকে গণমানুষের হৃদয়ে হাবিবুর রহমান সেলিম রেজা আমতলীতে নারীর রহস্যজনক মৃত্যু: তথ্য সংগ্রহে সাংবাদিকদের বাধার অভিযোগ বেতাগী উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক: হুইলচেয়ার ও ঢেউটিন বিতরণ মোরেলগঞ্জে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিয়ানীবাজার থেকে এসএসসি-দাখিল ৩ পরীক্ষার্থী ছাত্রী উধাও মিজান পরিবহনে ডাকাতির অভিযোগে সংবাদ সম্মেলন, হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা দাবি

মফস্বল সাংবাদিক ইউনিয়ন তাড়াইল উপজেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো. আনোয়ার হোসাইন জুয়েল, তাড়াইল (কিশোরগঞ্জ):
  • আপলোডের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৫৭৮৬ বার পঠিত
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের বিএফইউজে এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৭ মার্চ) উপজেলার খান ব্রাদার্স কমার্শিয়াল কমপ্লেক্সে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন তাড়াইল মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছাদেকুর রহমান রতন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রিপন , আমজাদ শরীফ সহ সভাপতি, জামাল উদ্দিন ভূঁইয়া যুগ্ম সাধারন সম্পাদক, ফারজানা আক্তার সাংগঠনিক সম্পাদক, মোঃ রাসেল মিয়া দপ্তর সম্পাদক, সাংবাদিক শহীদুল হক, সাংবাদিক শিখা রানী সরকার, ফাতেমা নুরজাহান ও আমির আল জিসান প্রমুখ।

এছাড়াও মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, দেলোয়ার হোসেন খান সভাপতি সাংবাদিক কল্যাণ সমিতি, দেওয়ান ফারুক দাদ খান সভাপতি তাড়াইল প্রেসক্লাব, মুকুট রঞ্জন দাস মধু সভাপতি তাড়াইল উপজেলা প্রেসক্লাব, হুমায়ূন রশীদ জুয়েল সভাপতি তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাব, মুকরামিন খান স্বাধীন দৈনিক যুগান্তর তাড়াইল উপজেলা প্রতিনিধি, আনোয়ার হোসেন জুয়েল দৈনিক আলোকিত প্রতিদিন, তাড়াইল উপজেলা বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার শরীফুল ইসলাম শরীফ, সমাজসেবক আলেক ভূঁইয়া। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকরা পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বজায় রেখে পেশাগত দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..