সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
তেতুলিয়া নদীর ভয়াল ভাঙন: মানববন্ধনে ফুঁসে উঠল দশমিনা, দ্রুত টেকসই বাঁধের দাবি আমতলীতে যুবলীগ নেতার বিরুদ্ধে ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ কাঁঠালিয়ায় উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন উত্তরা ১৫ নম্বর সেক্টরে নওরীন নামের গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য হযরত কায়েদ সাহেব হুজুর রহ.এর ১৮তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমতলী উপজেলা ছাত্রদল সদস্য সচিবকে দশ লাখ টাকা চাঁদা না দেয়ায় ঠিকাদারকে পিটিয়ে জখম আমরা কেমন? প্রিয় নবী (সা.) কেমন ছিলেন? এক্সিলেন্ট ওয়ার্ল্ডের মেগা সেলিব্রেশন: নতুন তারকাদের সম্মাননা পটুয়াখালীতে তাড়াইলে যৌতুকের দাবিতে গৃহবধূ নির্যাতন: স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা মোরেলগঞ্জে সৌদি প্রবাসীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, প্রাণনাশের হুমকি—থানায় মামলা

তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি):
  • আপলোডের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৫৭৮২ বার পঠিত
ছবি: সংগৃহীত

পবিত্র মাহে রমজানের পবিত্রতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যে প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিশিষ্টজনদের সম্মানে তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাব এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮মার্চ) সন্ধা ৬টায় উপজেলা সদর বাজারের খান ব্রাদার্স কমার্শিয়াল কমপ্লেক্সের নিচতলায় অবস্থিত তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

“সত্যের সন্ধানে আমরা কলম সৈনিক” এই প্রতিপাদ্যকে ধারণ করে অনুষ্ঠিত এ আয়োজনটি ছিল সৌহার্দ্য, সম্প্রীতি এবং মুসলিম উম্মাহ’র সার্বিক কল্যাণ কামনায় এক মিলনমেলা। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে পারস্পরিক মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময়ের সুযোগ পান।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। এই ধরনের আয়োজন সমাজে ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ইফতারের আগে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহ’র শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন- তাড়াইল থানার অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দীন, তাড়াইল উপজেলার সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম শাহীন, তাড়াইল উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আখলাকুল ইসলাম অংকুর, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার সেক্রেটারি এম কে মাসুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, তাড়াইল প্রেসক্লাবের সভাপতি দেওয়ান ফারুক দাদ খান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুকুট দাস মধু, তাড়াইল বিচিত্রা টিভির পরিচালক ছাদেকুর রহমান রতন (প্রমুখ)।

তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি হুমায়ূন রশীদ জুয়েল এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমাদ জুয়েল এর সঞ্চালনায় উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন- তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি নূর সালাম খান, সাধারণ সম্পাদক আল মামুন খান, দপ্তর সম্পাদক দিলোয়ার হোসেন জিহাদী, শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আদিল মাহমুদ হিমেল, সদস্য মাকদুম ছাত্তার রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..