মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে কৃষক দলের নেতাসহ ইয়াবা বিক্রির সময় ৬ জন গ্রেফতার প্রিমিয়ার স্টিল মিলে দূষণ, দুর্ঘটনা, নিরাপত্তাহীনতা ও বায়ু দূষণসহ নানা অনিয়মের অভিযোগ আমতলী-তালতলী সড়কে মৃত্যুঝুঁকি, দ্রুত সংস্কার চান এলাকাবাসী আমতলীতে ৫ কোটি টাকার সড়ক প্রকল্পে ধস, কাজের মান নিয়ে প্রশ্ন আমতলীতে সাইবার নিরাপত্তা ও বুলিং বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে হাজী বাড়ির বাইতুল মামুর জামে মসজিদে পয়োবর্জ্যের দুর্গন্ধে দুর্ভোগে মুসল্লিরা লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প! মোরেলগঞ্জে বিআরডিবির সমবায় সমিতির ম্যানেজিং কমিটি দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্তভাবে গঠনের দাবিতে সংবাদ সম্মেলন আদমদীঘিতে দলিল লেখক সমিতির আয়োজনে এমপিকে সংবর্ধনা তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

তাড়াইলে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি):
  • আপলোডের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৫৮৩৩ বার পঠিত
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) বাদ আছর তাড়াইল বাজার সংলগ্ন খান ব্রাদার্স মাঠে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর কর্নেল (অব.) ডা. জেহাদ খান, সিনিয়র কার্ডিওলজিস্ট, ইবনে সিনা হাসপাতাল, ধানমন্ডি, ঢাকা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উলামা মাশায়েখ কমিটি কিশোরগঞ্জ জেলার সভাপতি মাওলানা আব্দুল বারী রিয়াদী, তাড়াইল থানার অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দীন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার অফিস সেক্রেটারি মাওলানা এ.কে.এম ছানাউল্লাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন- তাড়াইল উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ সারোয়ার আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সহ সভাপতি ও জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা আব্দুর রউফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, তাড়াইল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সামির হোসেন সাকিসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার আমীর মাওলানা হাবিবুর রহমান।

বক্তারা তাদের বক্তব্যে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মাস হলো তাকওয়া অর্জনের মাস। এ মাসে আত্মশুদ্ধি, ধৈর্য, সহমর্মিতা ও আল্লাহভীতির শিক্ষা গ্রহণের মাধ্যমে ব্যক্তি ও সমাজ জীবনে নৈতিকতা প্রতিষ্ঠা করা সম্ভব।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরে উপস্থিত অতিথি ও স্থানীয় মুসল্লিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..