মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর রমজানের নিয়মিত মুসল্লিদের কে পুরস্কার বিতরণ তাড়াইলে সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে দুঃস্থদের মাঝে চাল বিতরণ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ: স্থানীয় গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বার্তা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী তানভীর রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিঃ সাদেকের ঈদুল ফিতরের শুভেচ্ছা লাইলাতুল কদর উপলক্ষে বিশ্ব মুসলিম উম্মাহকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ভালুকায় দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার দুর্বৃত্তদের হামলায় আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান ও তার স্ত্রী আহত তাড়াইলে ‘মানবসেবায় আমরা’র উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ

মোরেলগঞ্জের বানিয়াখালিতে জলবায়ু সহনশীল কৃষি শিখন বিনিময় মেলা অনুষ্ঠিত

মোঃনাজমুল মোরেলগঞ্জ প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৫৭৬০ বার পঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের বানিয়াখালি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জলবায়ু সহনশীল কৃষি চর্চা বিষয়ক শিখন বিনিময় মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) বেলা ১১টায় কেয়ার বাংলাদেশের নবপল্লব প্রকল্পের সহযোগিতায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, খাউলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য মোঃ বিটুল বিশ্বাস, ইউপি সদস্য মোঃ নাসির উদ্দিন ও থানা ছাত্রদল আহ্বায়ক মোঃ আবু সালেহ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বানিয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুপুর খানম।
মেলায় নবপল্লব প্রকল্পের উদ্যোগে ১০টি প্রদর্শনী স্টল স্থাপন করা হয়। সেখানে জলবায়ু পরিবর্তন ও লবণাক্ততা সহনশীল কৃষি প্রযুক্তি, উন্নত বীজ এবং টেকসই চাষাবাদ পদ্ধতি প্রদর্শন করা হয়। বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে কৃষকদের ব্যবহারিক প্রশিক্ষণও দেওয়া হয়।

আয়োজকরা জানান, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষকদের অভিযোজন ক্ষমতা বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেলায় স্থানীয় কৃষক-কৃষাণীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..